Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০৯ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 09 September 2022

মেষ রাশি

মেষ রাশি

অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাস্থ্যের বড় কোনও সমস্যা হবে না।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। বস খুব রেগে থাকবেন। কাজের প্রতি অবহেলা করলে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনার মাথাব্যথা হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে ১১টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভাল নয়। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ আপনার কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, গ্যাস, ইত্যাদি সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

কর্কট রাশি

কর্কট রাশি

আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার পারফরম্যান্স খুব ভাল হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, গভীর রাত পর্যন্ত ল্যাপটপ এবং মোবাইল ব্যবহার করা বন্ধ করুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

সিংহ রাশি

সিংহ রাশি

জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আয়ের নতুন উৎস পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

তুলা রাশি

তুলা রাশি

অফিসে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে, যে কারণে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। আজ আপনার কাজে বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ আপনি অলস বোধ করবেন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয় ভাল হবে, তবে আজ হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা ২০

ধনু রাশি

ধনু রাশি

লভ লাইফ ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। কাউকে অত্যধিক বিশ্বাস না করাই ভাল। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পাবেন। আজ আপনাকে খুব সাবধানে ধারালো বস্তু ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

মকর রাশি

মকর রাশি

অফিসের পরিবেশ ভাল থাকবে না। কাজের চাপ বাড়তে পারে। বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার ডিহাইড্রেশন হতে পারে।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৪টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি ভাল কাটবে না। বড় ক্ষতি হতে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৭

শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার বিরোধীরা আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে ঝগড়া না করাই ভাল। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, September 9, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion