Ajker Rashifal (09 October 2023): চাকরি ও ব্যবসায় উন্নতি হবে এই রাশির! আজ কী আছে আপনার ভাগ্যে?

Ajker Rashifal, 09 October 2023: সোমবার, ৯ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 09 October 2023

আজকের মেষ রাশিফল

যদি কোনও কারণে আপনার মন অস্থির থাকে, তাহলে আপনার মনের কথা কাছের কারুর সঙ্গে শেয়ার করুন। নেতিবাচক ভাবনা-চিন্তা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা থেকে ৪টা

আজকের বৃষ রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ৮টা

আজকের মিথুন রাশিফল

অন্যের পরামর্শে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কারও ভুল পরামর্শ আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। অফিসে আপনার কোনও কাজে বাধা আসতে পারে। তবে আপনার এই সমস্যা সাময়িক। আর্থিক অবস্থা স্বাভাবিকের থেকে ভালো হবে। আয় বাড়ানোর প্রচেষ্টা আরও বাড়ানো প্রয়োজন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনি পূজাপাঠের প্রতি খুব আগ্রহী হবেন। বাড়িতে যজ্ঞের আয়োজন করতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আয় বাড়তে পারে। জীবনসঙ্গীর প্রতি আপনার আস্থা বাড়ান। অকারণে সন্দেহ করার অভ্যাসের কারণে আপনাদের সম্পর্কে ফাটল দেখা দেবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ৯টা ৫৫

আজকের সিংহ রাশিফল

এই রাশির শিক্ষার্থীদের দিনটি খুব ভালো যাবে। যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাতে দারুণ সাফল্য পেতে পারেন। বাড়ির পরিবেশের উন্নতি হবে। প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল

আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে লং ড্রাইভে বা ডিনার ডেটে যেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ কঠিন কাজগুলিও সময়মতো শেষ হবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ১৫

আজকের তুলা রাশিফল

বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক সঙ্কটে পড়তে না চাইলে, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। অফিসে আপনাকে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা ১০

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে পারফরম্যান্স খুব ভালো হবে। অফিসে সময়ের আগেই আপনার কাজ শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকদের সম্পূর্ণ মনোযোগ থাকবে নিজেদের লক্ষ্যে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। সন্তানের শিক্ষায় আসা বাধা দূর হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ৩৫ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। আজ ভালো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পছন্দের জায়গায় বদলি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আজ কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা ০৫

আজকের মীন রাশিফল

আদালত-সংক্রান্ত বিষয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি তাঁদের গাইডেন্স পাবেন। অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কাজের বিষয়ে ভালো পরামর্শ পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, October 9, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion