Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কোন রাশির কেমন কাটবে আজকের দিন? দেখুন ৯ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
চাকরি হোক বা ব্যবসা, আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা ১৫

বৃষ রাশি
ওষুধের ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি কাশি, গলা ব্যথায় ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের লাভ হবে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য খুব ভাল থাকবে। আজ আপনি তাঁদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন। আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভাল থাকবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি
অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীদের ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ঝগড়ার কারণে আর্থিক ক্ষতি হতে পারেন, সেই সঙ্গে আইনি ঝামেলায়ও জড়িয়ে পড়তে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বড় ধরনের খরচ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, প্রতিদিন সকালে যোগব্যায়াম এবং ধ্যান করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

সিংহ রাশি
আজ বড় খরচ হতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। ঘরের পরিবেশ ভাল থাকবে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন সকালে ব্যায়াম করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা ৩০

কন্যা রাশি
অনেক দিন পর আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অফিসের সমস্ত কাজ আজ খুব সহজেই সম্পন্ন হবে। বস আপনার পরিশ্রমে খুব মুগ্ধ হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের হাতে আজ বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি
ব্যবসায়ীদের টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আগামী দিনে বড় সমস্যায় পড়তে পারেন। নতুন কোনও কাজ শুরু করার আগে মুলতুবি থাকা কাজগুলো শেষ করার চেষ্টা করুন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে ভাল খবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন, তবে এক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

ধনু রাশি
চাকুরিজীবীরা পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে, তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। সুস্থ থাকতে, আপনাকে সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ২টা

মকর রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে এর থেকে দ্বিগুণ লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
আজ জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ আরও বাড়তে পারে। আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। মাথাব্যথা এবং অনিদ্রার মতো সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

মীন রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications