Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 9 নভেম্বর 2023
Ajker Rashifal, 09 November 2023: বৃহস্পতিবার, ৯ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বড় আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য দামী উপহারও কিনতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে সকাল ৮টা
আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। বড় কোম্পানি থেকে নতুন কাজের অফার আসতে পারে। আপনার ক্যারিয়ার নতুন দিকে এগিয়ে যাবে। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ কোনও কারণে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনাকে খারাপ শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
আজ কোনও ভালো খবর পেতে পারেন। অফিসে কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীরা নতুন অর্ডার পেতে পারেন। আপনার উপর দায়িত্ব বাড়বে। খরচ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টে ৪০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে। আজ আপনাকে খুব ভেবেচিন্তে সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে সক্ষম হবেন। চাকুরিজীবীরা উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার সময় এবং অর্থ অপচয় হবে। লভ লাইফ ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িত জাতকদের উন্নতি হতে পারে। ছোটো ব্যবসায়ীরা আজ ভালো লাভ করবেন। দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার সন্তানের সঙ্গে সময় কাটাবেন। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টো ৫০
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি নিজের দিকে নজর দেওয়ার সুযোগ পাবেন না। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। অফিসে আপনাকে আপনার কাজে সঠিকভাবে ফোকাস করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজে ছোটোখাটো ভুল করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের আজ আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১১টা
আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকরা পুরানো আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা বড় অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিরোধীরা সক্রিয় থাকবে এবং আপনার কাজে বাধা দিতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টো
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পার্টনারশিপে কোনও কাজ না করলেই ভালো হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে খুব ভেবেচিন্তে আর্থিক লেনদেন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনাকে গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা ৩০
আজকের ধনু রাশিফল
অফিসের পরিবেশ আজ ভালো থাকবে না। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও বাড়তে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। দ্রুত মুনাফা অর্জনের জন্য ভুল পথ অবলম্বন করবেন না, অন্যথায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এ ছাড়া, লাভের পরিবর্তে ক্ষতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা ৩০ থেকে ৯টা ১৫
আজকের মকর রাশিফল
ছোটো ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। চাকুরিজীবীদের আজকের দিনটা ভালো যাবে না। অফিসে বস আপনার পারফরম্যান্সে অসন্তুষ্ট হবেন। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আয় বাড়ানোর চেষ্টা করুন। জীবনসঙ্গীকে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। ভালো করে ভেবেচিন্তে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের মীন রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ, আজ শেষ হবে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন এবং আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সঙ্গে দিনটা ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
