Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 09 মার্চ 2023
বৃহস্পতিবার, ৯ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। কম পরিশ্রমে ভালো সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। সুস্থ থাকতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আজ অফিসে কাজের চাপ কম হবে। সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয়ও ভালো হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার চলমান বিবাদ আজ শেষ হবে এবং আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত লেনদেন করবেন না। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবেই সিদ্ধান্ত নিন। আজ আপনি কিছু প্রতারকের সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজের তালিকা বাড়তে পারে। লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার আচরণ ঠিক রাখুন। তাঁদের কথা উপেক্ষা করবেন না। খুচরা ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের কন্যা রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের তুলা রাশিফল
অফিসের সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। আজকের কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না করলেই ভালো হবে। ব্যবসায়ীদের কাজে আজ বড় বাধা আসতে পারে। আপনার চলমান কিছু কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি কোনও কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। চাকুরিজীবীদের সব কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কঠোর পরিশ্রম আজ আপনার সামনে উন্নতির দুয়ার খুলে দিতে পারে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আজ জীবনসঙ্গীর আচরণে কিছু পরিবর্তন দেখতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের কুম্ভ রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালো ভাবে পালন করবেন। প্রিয়জনের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। এতে আপনার কাজের উপর খারাপ প্রভাব পড়তে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৪৫

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আজ আপনি দারুণ সাফল্য পেতে পারেন। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ব্যবসায় উন্নতি সম্ভব। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে দুপুর ১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications