Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ০৯ মার্চের রাশিফল
আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে পড়ুন দৈনিক রাশিফল।


মেষ রাশি
পারিবারিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি দুশ্চিন্তা না করাই ভালো, অন্যথায় আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। অর্থের দিক দিয়ে দিনটি ভালোই কাটবে। কম পরিশ্রমে ভালো টাকা পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা ৪৫

বৃষ রাশি
বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন, বিশেষ করে পিতা-মাতার সাপোর্ট এবং আশীর্বাদে আপনি পজিটিভ অনুভব করবেন। আজ বাড়িতে একটি ছোট পার্টিরও আয়োজন করা হতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা কাজ আজ শেষ হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কাজ করেন এমন ব্যক্তিরা আজ বড় চুক্তি করার সুযোগ পাবেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে, ঠান্ডা খাবার না খাওয়াই ভালো।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে রাত ৮টা ০৫

মিথুন রাশি
চাকুরিজীবীদের অগ্রগতি হতে পারে। বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে জড়িত তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আজ কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটি ভালোই কাটবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। অর্থের দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আর্থিক লেনদেন করার সময় খুব তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি হাঁটুর ব্যথায় অস্থির হবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

কর্কট রাশি
ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। আপনার কাজে আসা বাধা দূর হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য কঠোর পরিশ্রম করছেন, তবে আজ সুখবর পেতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আজ আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আপনাকে মানসিকভাবেও শক্তিশালী হতে হবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

সিংহ রাশি
জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি আপনার আটকে থাকা কাজগুলি শেষ করতে সক্ষম হবেন। চাকুরিজীবীরাও অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনি জীবনসঙ্গীর কাছে আপনার মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন। অনেকদিন পর প্রিয়জনের সঙ্গে এমন সময় কাটিয়ে খুব ভালো বোধ করবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। ভেবেচিন্তে ব্যয় করুন। সুস্থ থাকতে হলে, আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনতে হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

কন্যা রাশি
আজকের দিনটি কন্যা রাশির জাতকদের জন্য উত্থান-পতনে পূর্ণ হবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে সরকারি বাধা আসতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। বস আপনার সঙ্গে খুব কঠোর আচরণ করতে পারে। আপনি আজ চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন। তবে তাড়াহুড়ো করে এ ধরনের সিদ্ধান্ত না নিলেই ভালো। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি ভালো নয়। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

তুলা রাশি
কর্মক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। যদি বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্য ভাল না থাকে, তবে আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে ৩টা

বৃশ্চিক রাশি
আজ আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন, পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ থাকবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। বাড়ির পরিবেশ আজ খুব ভালো থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-ঠাট্টায় দিনটি কাটবে। অর্থের অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের বড় কোনও সমস্যা হবে বলে মনে হয় না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা

ধনু রাশি
ফিনান্সে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিলেই ভালো হবে। চাকুরিজীবীরা ভালো ফল পেতে পারেন। আপনার পদোন্নতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। কাছের কারও সাহায্যে আয়ের বাড়তি উৎস তৈরি হতে পারে। আজ আপনার মাথাব্যথা এবং অনিদ্রার মতো সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা মানসিকভাবে ভালো থাকবেন না। তবে কঠিন পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। শিক্ষার্থীরা সুখবর পেতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ আপনার টাকা হারিয়ে বা চুরি যেতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি কথা বলবেন না। ব্যবসায়ীরা ভালো লাভ করবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
ব্যবসায়ীরা কোনও বড় প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন। লটারি ও বাজি থেকে দূরে থাকলে ভালো। চাকুরিজীবীরা অমীমাংসিত কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। অবহেলা করলে আপনার সমস্যা বাড়তে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার পছন্দের খাবার উপভোগ করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। অর্থ ব্যয় হতে পারে। আর্থিকভাবে আজ আপনি অসহায় কাউকে সাহায্য করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

মীন রাশি
ব্যবসায়ীদের ঝামেলা দূর হতে পারে। শীঘ্রই আপনার পরিকল্পনা এগিয়ে যাবে। অফিসে মহিলা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। সুস্থ থাকতে হলে মানসিক চাপ নেবেন না এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications