Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 09 জুন 2023
Ajker Rashifal: শুক্রবার, ৯ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল (Aries)
কর্মক্ষেত্রে দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃষ রাশিফল (Taurus)
অফিসে দীর্ঘদিন ধরে কোনও কাজ অসম্পূর্ণ থাকলে, তা আজই শেষ করার চেষ্টা করুন। অন্যথায় বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০
আজকের মিথুন রাশিফল (Gemini)
পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। খরচ কম হবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে আপনার কাজ করুন। শীঘ্রই ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫
আজকের কর্কট রাশিফল (Cancer)
ছোট ব্যবসায়ীদের দিনটি খুব ভাল যাবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তারা নিজেদের কাজে মনোযোগ দিন। একটুও অসাবধান হলে সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে কোনও বড় ব্যয় করার জন্য দিনটি উপযুক্ত নয়। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের সিংহ রাশিফল (Leo)
আজ আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের সঙি দেখা করতে পারেন। অনেক দিন পর প্রিয়জনের সঙ্গে বেশ ভাল সময় কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি ভালই যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে নিজের খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দিন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের কন্যা রাশিফল (Virgo)
কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে না। ব্যবসায়ীরা আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় প্রতারিত হতে পারেন। চাকরিজীবীরা অফিসে খুব সতর্ক থাকুন। কেউ কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। তারা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
আজকের তুলা রাশিফল (Libra)
যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টা ২৫
আজকের বৃশ্চিক রাশিফল (Scorpio)
ব্যবসায়ীদের দিনটি খুব ভাল কাটবে। নতুন কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীদের সম্মান আরও বাড়বে। আপনার ভাল পারফরম্যান্সের প্রশংসা করা হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের ধনু রাশিফল (Sagittarius)
আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের সমস্যা আরও বাড়তে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫
আজকের মকর রাশিফল (Capricorn)
আজ হঠাৎ করে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
আজকের কুম্ভ রাশিফল (Aquarius)
সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। অফিসে একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন, না হলে আজ বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের মীন রাশিফল (Pisces)
যে সব শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, আজ তাদের সামনে ভাল সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। মানসিকভাবে আপনি ভাল থাকবেন না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications