Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ০৯ জুনের রাশিফল
আজ আপনার ভাগ্যে কী আছে? যদি জানতে চান তাহলে দেখুন আজকের রাশিফল।


মেষ রাশি
অফিসে বসের নজর আপনার দিকেই থাকবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন। বেশি দুশ্চিন্তা করবেন না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ১০টা

বৃষ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না, অন্যথায় ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীরা কাজে মন দিন। ব্যবসায়ীদের অন্যের নির্দেশে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। অফিসে আপনার অবস্থান মজবুত হবে। আজ আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা দূর হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন, বিশেষ করে যদি আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তবে আপনার কাজটি দ্রুত শেষ করুন, অন্যথায় আপনাকে দেওয়া দায়িত্বটি আপনার কাছ থেকে প্রত্যাহার করা হবে। ব্যবসায়ীরা আজ হতাশ হতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি
আজ অফিসে আপনাকে একসঙ্গে অনেক কাজ শেষ করতে হতে পারে। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল হবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। পিতা-মাতার সঙ্গে ভাল সময় কাটাবেন। হাঁপানি রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪:৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও নতুন কাজ শুরু করা এড়িয়ে চলুন। স্বাস্থ্য আজ ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ২০

তুলা রাশি
তুলা রাশির জাতকদের আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। অফিসে আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ উচ্চপদস্থ কর্মকর্তারাও আপনার কাজ দেখে সন্তুষ্ট হবেন। সরকারি চাকুরিজীবীরা অফিসে কোনও ভাল খবর পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের লাভ হতে পারে। আজ আপনার কোনও আটকে থাকা কাজ শেষ হতে পারে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করছেন, তাঁরা ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের অফিসের সমস্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের কোনও কাজে হঠাৎ বাধা আসার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। তবে আপনার এই সমস্যাটি সাময়িক। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনার গ্যাস, বদহজম, অ্যাসিডিটি, ইত্যাদি সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

ধনু রাশি
ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। চাকুরিজীবীরা তাঁদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ। পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারের থেকে মানসিক সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি
এই রাশির বেকার জাতকরা আজ চাকরির সুযোগ পেতে পারেন। যাঁরা নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু বারবার বাধা পড়ছে, আজ তাঁদের সমস্যারও সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কুম্ভ রাশি
ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ বস আপনার উপর খুব রাগ করবেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার ডিহাইড্রেশন হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল হবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণে বাড়ির পরিবেশ ভাল থাকবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications