Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 09 জুলাই 2023
রবিবার, ৯ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। জীবনসঙ্গীর খারাপ আচরণ আপনার মনে আঘাত করতে পারে। সুস্থ থাকার জন্য আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা থেকে সকাল ৯টা ৫০
আজকের বৃষ রাশিফল
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। কাজে খুব একটা মন বসবে না। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের মিথুন রাশিফল
পরিবারের সঙ্গে দিনটা ভালো যাবে। আজ আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা
আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। সন্তানের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। শিক্ষাক্ষেত্রে সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার যদি সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থাকে, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করুন। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ১টা
আজকের কন্যা রাশিফল
ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ আপনি একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ২০
আজকের তুলা রাশিফল
পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি খুব ভালো কাটবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের দিনটি খুব ভালো যাবে। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। অর্থ লাভ হতে পারে। আজ হঠাৎ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বেলা ১২টা
আজকের ধনু রাশিফল
আজকের দিনটি ভালো যাবে। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সিঙ্গেল জাতক জাতিকারা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ৯টা
আজকের মকর রাশিফল
অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। জীবনসঙ্গীর খারাপ আচরণ আপনাদের সম্পর্কে দূরত্ব বাড়াতে পারে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্যের অভাবের কারণে আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভালো যাবে। তাঁরা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ঠিক থাকবে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। রিলেশনশিপে সৎ থাকুন। মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা ২৫ থেকে ১১টা
আজকের মীন রাশিফল
বাড়ির কেউ অসুস্থ হওয়ার কারণে, আজ আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন। ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications