Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: মঙ্গলবার দিনটা কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 09 জানুয়ারী 2024
Ajker Rashifal, 09 January 2024: মঙ্গলবার, ৯ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটা আপনার ভালো কাটবে। বড় সাফল্য পেতে পারেন। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আজ আপনার পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫
আজকের বৃষ রাশিফল
সকালে কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনার মন খুব খুশি হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজকের দিনটা পরিবারের সঙ্গে হাসি-খুশিতে কাটবে। ভাই-বোনদের সঙ্গে অনেক আনন্দ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে ৭টা ৩০
আজকের মিথুন রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে অর্থের বিষয়ে অসতর্ক না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করুন। অফিসে কাজের চাপ বেশি থাকবে। তবে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আজ অহেতুক দৌড়াদৌড়ি করতে হতে পারে। যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে ৮টা ৫০
আজকের কর্কট রাশিফল
পার্টনারশিপ ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ৩টে
আজকের কন্যা রাশিফল
যাত্রার যোগ রয়েছে। আয় বাড়ানোর প্রচেষ্টায় সফল নাও হতে পারেন। তবে আপনাকে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবারের কিছু সদস্যের ব্যবহার আপনার প্রতি ভালো হবে না। যে কারণে আপনি মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। আজ কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
আজ খরচ বেশি হবে। যদি এভাবে অযথা ব্যয় করতে থাকেন, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। যাঁরা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাঁদেরকে আরও প্রচেষ্টা করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা ২০
আজকের বৃশ্চিক রাশিফল
পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আপনি যদি যৌথ পরিবারে থাকেন, তাহলে আজ বাড়িতে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আপনার অর্থ লাভ হবে। অফিসে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুবর্ণ সুযোগ পেতে পারেন। আজ আপনি খুব সহজেই সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের ধনু রাশিফল
যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁদের সামনে বড় বাধা আসতে পারে। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। আপনার কাছের কারুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ২৫
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার অর্থ লাভ হতে পারে। অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ আটকে থাকলে, তা আজই শেষ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ বড় ডিল করতে পারেন। আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা
আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আপনারা আজ ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের অবনতির কারণে আপনার সারাদিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে ১০টা
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর খারাপ ব্যবহার আপনাদের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। আপনার সম্পর্কের ব্যাপারে হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অফিসের পরিবেশ ভালো থাকবে না। বসের বকা শুনতে হতে পারে। ব্যবসায় লাভ হবে। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি উপযুক্ত নয়। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৫টা থেকে ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
