Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 09 ফেব্রুয়ারি 2023
বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে আপনি তাদের সাহায্যও পাবেন। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। কোনও আইনি ঝামেলায় আটকা পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

আজকের বৃষ রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় আসা বাধা দূর হবে এবং আজ তারা পড়াশোনায় ভালো ভাবে মনোযোগ দিতে পারবেন। যারা চাকরি খুঁজছেন, তাদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৪০

আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পাবেন। তবে আপনাকে আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০

আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার ব্যাক পেনের সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ০৫

আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আজ আপনার প্রিয়জন খুব ভালো মেজাজে থাকবেন। অফিসে আপনার কাজ বাকি থাকায় বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করছেন, আজকের দিনটি তাদের খুব ভালো কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৫টা থেকে বেলা ১১টা ৩০

আজকের কন্যা রাশিফল
কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আর্থিক লাভের জোরালো সম্ভাবনা রয়েছে। যারা লভ ম্যারেজ করতে চান, তাদের এই ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না।করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

আজকের তুলা রাশিফল
বিবাহিত জীবন হোক বা প্রেম জীবন, আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করেন, তবে আজ আপনি সুখবর পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং আপনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা শীঘ্রই ভালো ফল পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

আজকের ধনু রাশিফল
আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক ব্যাপারে আরও সতর্ক হতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল
ব্যবসায়ীরা বিনিয়োগ থেকে।দ্বিগুণ লাভ পাবেন। চাকুরিজীবীদের উপর দায়িত্ব বেশি থাকবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের মীন রাশিফল
আজ আপনি আপনার সন্তানকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি তাঁর সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকরি হোক বা ব্যবসা, কঠোর পরিশ্রম করুন এবং খুব ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, তেল মশলা ও ভাজাভুজি জাতীয় খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications