Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 09 অগস্ট 2023
Ajker Rashifal: বুধবার, ৯ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি ভাল যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ার সংক্রান্ত বড় সমস্যার সমাধান হবে। আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। আজ বাড়িতে পূজা পাঠ, যজ্ঞের আয়োজন হতে পারে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার প্রিয়জন আপনাকে সারপ্রাইজ দিতে পারেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। তবে অতিরিক্ত খরচ করবেন না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে বেলা ১১টা
আজকের মিথুন রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অর্থ সঞ্চয় করলে শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
আজকের দিনের শুরুটা ভাল হবে না। আপনি অলস বোধ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। আজ আয়ের বেশি খরচ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সাবধানে কথা বলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের সিংহ রাশিফল
সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভাল। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৮
শুম সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৯টা ১৫
আজকের কন্যা রাশিফল
অনেক দিন পর আজ আপনি আপনার পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। আপনি আপনার মনের কথা প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারেন। ঘরোয়া দায়িত্ব পালনে জীবনসঙ্গীর সাহায্য পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। খরচ কিছুটা কমতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
আজ আপনি আপনার কাজে ঠিকমতো ফোকাস করতে পারবেন না। আপনার কাছের কারুর সঙ্গে মনের কথা শেয়ার করা ভাল হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীদের জন্য দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ বাড়তে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
শুধু ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না, সাফল্য পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরি হোক বা ব্যবসা, যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে না। আর্থিক সমস্যার কারণে আপনার দৈনন্দিন খরচ মেটাতে অসুবিধা হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। আজ আপনি সাফল্য পেতে পারেন এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৫টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীরা আজ নতুন কোনও ব্যবসার প্রস্তাব পেতে পারেন। তবে এক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কাছের কারুর পরামর্শ নেওয়া উচিত। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে। আজ জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
আজকের দিনটি মোটামুটি যাবে। কাজের চাপ বেশি থাকবে। সন্তানের দিক থেকে সমস্যা হতে পারে। তাদের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ১০ থেকে রাত ৮টা ১০
আজকের মীন রাশিফল
স্বাস্থ্য সমস্যা দূর হবে। আপনি আজ বেশ ভাল বোধ করবেন। আজ আপনি আপনার আটকে থাকা কিছু কাজ শেষ করার চেষ্টা করবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। লভ লাইফ ভাল যাবে। আপনাদের মধ্যে ভালবাসা আরও গভীর হবে। আজ আপনি আপনার সঙ্গীর জন্য একটি বিশেষ উপহার কিনতে পারেন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
