Ajker Rashifal : আজ সারা দিন আপনার কেমন কাটবে? জানতে দেখুন ০৯ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 09 August 2022

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক পরিস্থিতি খুব ভাল থাকবে। আটকে থাকা টাকা পেতে পারেন। আয়ের নতুন উৎস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। আজ বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটবে। আজ আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ না পাওয়ার কারণে হতাশ হতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার কোনও কঠিন কাজ সহজেই সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। আজ বাড়িতে পূজার্চনা, যজ্ঞ, কীর্তনের আয়োজন হতে পারে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আজ বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে বেলা ১২টা

কর্কট রাশি

কর্কট রাশি

পরিবারের কারুর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন না। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ১৮

শুঢ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। গুরুজনদের সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। বসের সহযোগিতা পাবেন। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং রোজ যোগব্যায়াম করুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। খরচ কম হবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে আপনার কেরিয়ারে খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীদের ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ১৫

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। আপনি আজ অফিসে আপনার প্রমোশন লেটার পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরাও আজ সাফল্য পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার কাজে গতি আসবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আজ বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার মুখ, গলা বা কানের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে দুপুর ২টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। চাকুরিজীবীদের আজ অফিসে খুব পরিশ্রম করতে হতে পারে। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। আজ বস আপনাকে একটি নতুন কাজের দায়িত্বও দিতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, আজ তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাকে অফিসে কোনও কাজ দেওয়া হয়ে থাকে, তবে তা তাড়াহুড়ো করে করবেন না। ভুল করলে বড় ক্ষতি হতে পারে‌। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে। অর্থের অভাবে আটকে থাকা আপনার কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সুস্থ থাকার জন্য আপনাকে বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

অফিসে কাজের চাপ বেশি থাকবে। তবে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তাঁরা শীঘ্রই ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

মীন রাশি

মীন রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে জড়িত জাতকদের আজকের দিনটি ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, August 9, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion