Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 09 এপ্রিল 2023
রবিবার, ৯ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল - শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো কাটবে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল - চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫
আজকের মিথুন রাশিফল - দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীরা অফিসে সময়ের দিকে খেয়াল রাখুন। আপনার আজকের কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না করলেই ভালো। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০
আজকের কর্কট রাশিফল - চাকুরিজীবীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আজ কোনও নতুন কাজ শুরু করলে, তাতে সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৫৫
আজকের সিংহ রাশিফল - যদি দীর্ঘদিন ধরে কোনও মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা করছেন, তবে আজ আপনার ইচ্ছা পূরণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক ডিনার ডেটে যাওয়ার সুযোগ পাবেন। অনেকদিন পর একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা
আজকের কন্যা রাশিফল - কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। কথায় কথায় রাগ করবেন না, অন্যথায় আপনার চলমান কাজ নষ্ট হয়ে যেতে পারে। এর সঙ্গে আপনার ইমেজেও খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার আঘাত লাগতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা
আজকের তুলা রাশিফল - চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফলও পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা
আজকের বৃশ্চিক রাশিফল - আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। অফিসে বসের মেজাজ ভালো থাকবে না। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। একটি বড় অর্ডার হাতে আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা
আজকের ধনু রাশিফল - আজকের দিনটি এই রাশির ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ভালো লাভ হবে। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫
আজকের মকর রাশিফল - ব্যবসায়ীদের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে, আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৪৫
আজকের কুম্ভ রাশিফল - আজ আপনি পূজাপাঠে খুব আগ্রহী হবেন। বাড়িতেও ভজন-কীর্তন এবং যজ্ঞের আয়োজন করতে পারেন। ধর্মীয় স্থানেও যাবেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে। আজ খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
আজকের মীন রাশিফল - আজ আপনি কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। নিজের জন্য নতুন জামা, গয়না কিনতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের দেওয়া কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন এবং বসও আপনার কঠোর পরিশ্রমে মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের নতুন ব্যবসার প্রস্তাব গ্রহণে খুব বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications