Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ০৯ এপ্রিলের রাশিফল
আজ কোন রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন? জানতে দেখুন আজকের রাশিফল।


মেষ রাশি
ব্যবসায়ীদের বড় আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। আজ ঘরোয়া বিষয় নিয়েও বাবার সঙ্গে আলোচনা করতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

বৃষ রাশি
আজ আপনি আপনার প্রিয়জনকে সময় দিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অফিসে কোনও গসিপে যোগ দেবেন না। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্থ থাকতে হলে পান, সিগারেট, মদ, এই সব অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৫টা ৪০

মিথুন রাশি
আপনি যদি মানসিকভাবে ভাল না থাকেন তবে বজরংবলীর পূজা করুন। ভাল বোধ করবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের হঠাৎ অফিসে কোনও মিটিং-এর জন্য ডাকা হতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

কর্কট রাশি
অফিসের পরিবেশ আজ খুব ভাল থাকবে। আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আজ আপনাকে কোনও বড় দায়িত্বও দেওয়া হতে পারে। আপনার আয় বৃদ্ধিও হতে পারে। খুচরা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। বাড়ির কারুর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

সিংহ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। মন শান্ত থাকবে এবং আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। আজ অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সরকারি চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা ৩০

কন্যা রাশি
আজ স্বাস্থ্য ভাল থাকবে না। বাতের রোগীদের সমস্যা বাড়তে পারে। অনিদ্রার সমস্যাও হতে পারে। অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলো সামলে রাখুন। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল এদিক ওদিক হতে পারে, যে কারণে আপনার কাজে বাধা সৃষ্টি হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনাকে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। বড় ভাইয়ের সহযোগিতা পাবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

তুলা রাশি
আজ চাকুরিজীবীদের কিছু গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। শীঘ্রই ঝামেলা দূর হবে এবং আপনার কাজ সম্পন্ন হবে। আজ আপনি অফিসে সুখবর পেতে পারেন। তেল ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা ১৫

বৃশ্চিক রাশি
পৈতৃক ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, আজকের দিনটি তাঁদের জন্য লাভদায়ক হবে। আজ আপনি সন্তানদের শিক্ষা নিয়ে খুব চিন্তিত থাকবেন। আজ আপনার পেটের সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

ধনু রাশি
বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে, আজ আপনি বিতর্কে জড়িয়ে পড়বেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীরা কঠোর সংগ্রামের পরও আশানুরূপ ফল না পাওয়ায় খুবই হতাশ হবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি
ছোটো ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফল পেতে পারেন। যাঁরা শেয়ার বাজারে কাজ করেন, আজ তাঁদের কোনও ঝুঁকি না নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। অর্থের অবস্থা ভাল থাকবে। আপনি আজ অনেক কেনাকাটা করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

কুম্ভ রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁদের সমস্ত ঝামেলা দূর হবে। চাকুরিজীবীরা ভাল সুযোগ পেতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য ভাল রাখতে, প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

মীন রাশি
ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তবে এর জন্য আজকের দিনটি অনুকূল। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আজ অমীমাংসিত কাজের বোঝা কিছুটা কমতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ মাথাব্যথা, জ্বর হতে পারে। এই ধরনের সমস্যা উপেক্ষা করবেন না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications