Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ০৮ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 08 September 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন করার জন্য এটি উপযুক্ত সময়। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। ভেবেচিন্তে খরচ করুন। শারীরিক ক্লান্তি বাড়তে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৪৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

বৃষ রাশি

বৃষ রাশি

উচ্চপদস্থ কর্মকর্তারা আজ আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন এবং আপনার প্রশংসাও করবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে, বিশেষ করে আপনি যদি সম্প্রতি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করে থাকেন, তবে আজ আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের নিজেদের উপর অত্যধিক কাজের চাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি একসঙ্গে অনেকগুলি কাজ সামলানোর চেষ্টা করেন, তবে আরও ভুল করবেন, পাশাপাশি কাজের চাপ বৃদ্ধির কারণে আপনার স্বাস্থ্যও খারাপ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। তৈলাক্ত ও মশলাদার খাবার বেশি খাবেন না, অন্যথায় পেটের রোগ হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

অনেক দিন পর আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি বেড়াতেও যেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ কোথাও যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের কোন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিলে বড় ক্ষতি হতে পারে। আজ বাড়ির কারুর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হওয়ার কারণে আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীরা ভাল পারফরম্যান্সের জোরে অফিসের সবার মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ১০টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। অফিসে বস আপনাকে কোনও সুখবর দিতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসের কাজ ধীরে ধীরে শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। তাছাড়া, আপনি যদি তাড়াহুড়ো করে কাজ করেন তাহলে আপনার ভুলও হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

ধনু রাশি

ধনু রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার বাড়িতে কোনও নতুন সদস্য প্রবেশ করতে পারেন। পরিবারের সঙ্গে আজকের দিনটি দারুন কাটবে। চাকুরিজীবীরা অফিসের কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না, তাহলে বস রেগে যেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: সকাল ৭টা থেকে বিকেল ৫টা

মকর রাশি

মকর রাশি

ক্যারিয়ার সংক্রান্ত একটি বড় সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে। আজ কোনও ভাল খবর পেতে পারেন। আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভাল থাকবেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৩

শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৪৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অনেক দিন পর আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আপনারা আপনাদের মনের কথা একে অপরের সঙ্গে শেয়ার করবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। বড় লাভের জন্য ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। বড় বিনিয়োগ করার জন্য এটি সঠিক সময় নয়। স্বাস্থ্যের আজ ছোটোখাটো সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

মীন রাশি

মীন রাশি

এই রাশির গর্ভবতী মহিলাদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষত সিঁড়ি বেয়ে ওঠানামার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা কোর্ট-কাছারির ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, September 8, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion