Ajker Rashifal 08 October 2022 : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ৮ অক্টোবরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 08 October 2022

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালই কাটবে। ব্যবসায় অগ্রগতি হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। অফিসে বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৩

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১২টা ৪৫

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আজ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার দ্বন্দ্ব হতে পারে। ব্যবসায়ীদের আজ অর্থ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সমস্যার কারণে আজ আপনার কাজও অসম্পূর্ণ থেকে যাবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৯টা ০৫

মিথুন রাশি

মিথুন রাশি

ঘরোয়া বিবাদ শান্ত হতে পারে এবং আজ বাড়ির পরিবেশের উন্নতি হবে। মানসিকভাবে আপনি ভাল বোধ করবেন। দীর্ঘদিন ধরে অফিসে আটকে থাকা আপনার কোনও কাজ, আজ সম্পন্ন হতে পারে। আপনি নতুন দায়িত্বও পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীরা আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যতে এর সুফল পাওয়া সম্ভব। চাকুরিজীবীদের অফিসে একই সঙ্গে অনেক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার বেশি ভুল হবে, সেই সঙ্গে পারফরম্যান্সও খারাপ হতে পারে। খরচ বাড়তে পারে। এছাড়াও, আপনাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পরস্পরের প্রতি আস্থা বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

আজ আপনার কোনও আত্মীয় বা প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। আপনি আপনার মুলতবি কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করবেন। স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই, স্বাস্থ্যকে অবহেলা করবেন না।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

পরিবারের সঙ্গে আজকের দিনটি বেশ ভালই কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও বড় কাজও সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার কোনও কাজে বাধা থাকলে, তাদের সাহায্যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও কাগজে সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে ৮টা ৪৫

তুলা রাশি

তুলা রাশি

দাম্পত্য জীবনে সুখ থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা লভ ম্যারেজ করতে চান, আজ তারা পরিবারের অনুমোদন পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে। তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি পিঠ ও কোমরের ব্যথায় ভুগতে পারেন। একটানা বসে কাজ করবেন না।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। আজ বাড়ির কোনও অবিবাহিত সদস্যের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে প্রতিযোগিতা বেশি হবে। তাই, আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা

ধনু রাশি

ধনু রাশি

আজ আপনার পূজার্চনার দিকে আগ্রহ বেশি থাকবে এবং আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন। ঈশ্বরের উপাসনা করলে আপনি মানসিক শান্তি অনুভব করবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে থাকার কারণে আপনার কাজের গতি কমে যেতে পারে। চাকুরিজীবীদের অফিসে দেরি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বস যদি আপনাকে কোনও কাজ দেন, তবে তা সময়মতো শেষ করার চেষ্টা করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৮টা ৫০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যে সকল বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তাদের চেষ্টা আরও বাড়াতে হবে। শীঘ্রই আপনি নতুন সুযোগ পেতে পারেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে ভাল সময় কাটাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে ৯টা ৫০

মীন রাশি

মীন রাশি

বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হতে পারে। আয় ভাল হবে, তবে আপনাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। সোনা-রূপার ব্যবসায়ীদের ভাল লাভ হবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক অবস্থা আরও ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, October 8, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion