Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 8 নভেম্বর 2023
Ajker Rashifal, 08 November 2023: বুধবার, ৮ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অফিসের পরিবেশ ভালো থাকবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। আজ আপনার খরচ বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। প্রিয়জনের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পেতে পারেন। আজ আপনি খুব ক্লান্তবোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৯টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। মুলতুবি থাকা কোনও চুক্তি ফাইনাল হতে পারে। আজ আপনার আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির সাজসজ্জায় পরিবর্তন আনতে আপনি আজ কিছু কেনাকাটাও করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাগজে সই করবেন না, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের কারুর বিয়েতে বাধা থাকলে, আজ এই সমস্যার সমাধান হতে পারে। যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা করছেন, তাঁরা আজ সুসংবাদ পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ২টো ৫০
আজকের কর্কট রাশিফল
গুরুজনদের দেওয়া উপদেশগুলো অবশ্যই মেনে চলুন। এতে আপনারই উপকার হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না। যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অফিসে আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যেতে পারে। যে কারণে আপনার কাজে বাধা পড়বে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা ৪৫
আজকের সিংহ রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজ একটি ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে বসের মন জয় করবেন। শীঘ্রই আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের কন্যা রাশিফল
শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারে। আজ খরচ বেশি হতে পারে। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। বড় মুনাফা করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে বেলা ১২টা
আজকের তুলা রাশিফল
ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসায় অগ্রগতিও হবে। তবে তাড়াহুড়ো করে কিছু করবেন না, অন্যথায় ভবিষ্যতে অনুশোচনা করতে হবে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ট্রান্সফারের ইচ্ছাও পূরণ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় সমস্যা দেখা দিতে পারে। এমনকি আর্থিক ক্ষতিও হতে পারে। আজ আপনাকে বড় ধরনের খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আজ আপনি অ্যাসিডিটি, গ্যাস, অম্বলের সমস্যায় ভুগবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে ৯টা ৫০
আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও কাজ না করাই ভালো। অফিসের কাজে দেরি হওয়ার কারণে, উচ্চপদস্থ কর্মকর্তারা আজ আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। তাঁরা আপনার করা কাজে অনেক ত্রুটি খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান হবে আজ। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের পারফরম্যান্সে বড় উন্নতি হবে। আজ উচ্চপদস্থ কর্মকর্তারাও আপনার প্রশংসা করবেন। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আজ ফেরত পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১০টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের যে কোনও পরিকল্পনা খুব ভেবেচিন্তে করতে হবে। চাকুরিজীবীদের অফিসের কাজগুলো সময়মতো সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না। দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। এতে আপনার সন্তানদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে। সেগুলি উপেক্ষা না করাই ভালো।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের মীন রাশিফল
যাত্রার যোগ রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। অফিসে বস আপনার কাজ দেখে মুগ্ধ হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
