Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 08 November 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ৮ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে নতুন প্রপার্টি কেনার পরিকল্পনা করছেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৮টা ৪৫

বৃষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আজ আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে প্রতিযোগিতা বেশি হবে। ব্যবসায়ীদের আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে ৮টা ৪৫

মিথুন রাশি
জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে পারেন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, তারা আজ ভালো খবর পেতে পারেন। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

কর্কট রাশি
যারা বিদেশী কোম্পানিতে চাকরি করছেন, তারা আজ ভাল ফলাফল পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, আজ তারা কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

সিংহ রাশি
মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। শিক্ষার্থীরা আজ কোনও ভাল খবর পেতে পারেন। যারা সম্প্রতি কোনও কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, তারা অসাধারণ সাফল্য অর্জন করবেন। ছোটো ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। ঘরোয়া দায়িত্ব আপনারা একসঙ্গে পালন করবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১টা

কন্যা রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের সমস্যা বাড়তে পারে। লেখাপড়ায় কোনও বাধা আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করলে আপনি সমস্যায় পড়তে পারেন। আজ আপনার মুখ বা গলার কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি
কাজে ব্যস্ত থাকার কারণে আজ আপনি পরিবারের প্রতি মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীদের আজ দৌড়াদৌড়ি করতে হতে পারে। আপনার কোনও কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। তবে চিন্তিত হওয়ার দরকার নেই, শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার কোমরের সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
খরচ বাড়তে পারে। অফিসে কাজের চাপ কম হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পাবেন। খুব শীঘ্রই আপনার ব্যবসায় বড় পরিবর্তন আসবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনি মানসিকভাবে ভাল থাকবেন না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী আজ খুব ভাল মেজাজে থাকবেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মকর রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। চাকুরিজীবীদের অফিসে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বড় ভুল হতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার সুযোগ পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি
আপনার অর্থ যদি দীর্ঘ সময় ধরে আটকে থাকে, তবে আজ তা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

মীন রাশি
অফিসের পরিবেশ ভাল থাকবে না। বসের মেজাজ খুব খারাপ থাকবে। বসের সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সাংসারিক খরচ বাড়তে পারে। আজ খুব সাবধানে গাড়ি চালান।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা ৪৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications