Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে বৃহস্পতিবার? দৈনিক রাশিফল 08 জুন 2023
বৃহস্পতিবার, ৮ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
যদি আজ কোনও অসহায় মানুষকে সাহায্য করার সুযোগ পান, তবে অবশ্যই আপনার সাধ্যমতো সাহায্য করুন। আপনার সামান্য সাহায্য কারুর বড় সমস্যা সমাধান করে দিতে পারে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়বেন। তবে তারা এই সমস্যা সফলভাবে অতিক্রম করবেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার ভাল পারফরম্যান্সের মাধ্যমে বসের মন জয় করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। চাকুরিজীবীদের যথাসময়ে অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে বড় সমস্যায় পড়বেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। মন দিয়ে আপনার কাজ করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার স্বাস্থ্যও ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৪টা ০৫ থেকে ৭টা ৪৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। অফিসের পরিবেশ ভাল থাকবে। ব্যবসায়ীরা সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের কন্যা রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে বড় ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের তুলা রাশিফল
ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। তবে অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, তারা কাজের প্রচারে মনোযোগ দিন। চাকুরিজীবীরা নিজেদের উপর খুব বেশি কাজের চাপ দেবেন না, নইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৭টা থেকে রাত ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
যদি রাজনীতিতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, তবে আজ আপনি কোনও প্রভাবশালী ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। যারা বিদেশে চাকরি করতে চান, তাদের সামনে আসা সকল বাধা দূর হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় না করাই ভাল।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা ২৫
আজকের ধনু রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। নিজের জন্যও সময় পাবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১১টা ৪৫
আজকের মকর রাশিফল
আজ আপনার সম্মান বাড়বে। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব খুশি হবেন এবং আপনার প্রশংসা করবেন। ট্রান্সপোর্টে কর্মরত ব্যক্তিদের আইনী বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১০টা ৫০
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায়ীদের দিনটি খুব ভাল কাটবে। কোর্ট-কাছারির বিষয়ে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের সব কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications