Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 08 জুলাই 2023
শনিবার, ৮ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫
আজকের বৃষ রাশিফল
নিজের কাজে মনোযোগ দিন। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা
আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি তেমন ভালো যাবে না। আপনার দৈনন্দিন পরিকল্পনা ব্যাহত হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার গাইডেন্স পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে ১১টা
আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে বেশ ভালো সময় কাটবে। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের চাপ বাড়তে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২৫
আজকের সিংহ রাশিফল
আজ আপনি ভালো ফলাফল পাবেন। লভ লাইফ ভালো কাটবে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কন্যা রাশিফল
অর্থের বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় ভবিষ্যতে সমস্যায় পড়বেন। অফিসে খুব ভালো আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। আজ আপনার বাড়িতে কিছু অতিথির আগমন হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে।কাজের চাপ কম থাকবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। লভ লাইফ খুব ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৮টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্য মোটামুটি থাকবে। অবহেলা করলে বিপদে পড়বেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শীঘ্রই আপনার সমস্ত সমস্যা দূর হবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪:৫০ থেকে রাত ৮টা
আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি খুব ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১১টা
আজকের মকর রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার বাড়িতে একটি ছোটো পার্টির আয়োজন হতে পারে। অতিরিক্ত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। সুস্থ থাকতে প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কুম্ভ রাশিফল
সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায় ভালো লাভ হবে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল
অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সকাল ৯টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications