Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ০৮ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 08 July 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। ব্যবসায়ীরাও আজ স্বস্তি পেতে পারেন। ব্যবসায় মন্দাভাব দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আজ বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি

বৃষ রাশি

যাঁদের লিভারের রোগ আছে, তাঁদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন, অন্যথায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। অফিসে আপনার কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার মেরুদণ্ডের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। আপনি যদি শেয়ারবাজার সংক্রান্ত কাজ করছেন, তবে আজকের দিনটি আপনার ভাল কাটবে না। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কটু কথা প্রিয়জনের অনুভূতিতে আঘাত করতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা বেআইনি কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন, সেই সঙ্গে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি হাঁটুর ব্যথায় ভুগতে পারেন।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অর্থের অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক দিন কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

ধনু রাশি

ধনু রাশি

আজ আপনার মন খুব খুশি থাকবে এবং কাজে মন বসাতে পারবেন। অফিসে বস আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসায়ীদের ভাল আর্থিক লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবনে হঠাৎ কোনও বড় সমস্যা দেখা দিতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

মকর রাশি

মকর রাশি

আজ আপনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসের ফাইলগুলি খুব সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি হারিয়ে আপনার কাজে বড় বাধা আসতে পারে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করেন, আজ তাঁদের ভাল লাভ হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ আপনার খরচ কম হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাসি খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনার কাজে বাধা আসতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আজ আপনার কিছু পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। সময়মতো খাবার খান, আর মানসিক চাপ নেবেন না।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

মীন রাশি

মীন রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 8, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion