Ajker Rashifal: সোমবার কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 08 জানুয়ারী 2024

Ajker Rashifal, 08 January 2024: সোমবার, ৮ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

আজকের দিনটা ভালো যাবে। সন্তান সংক্রান্ত কোনও বড় উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। যদি বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়ার কথা ভেবে থাকেন, তবে আজ দুর্দান্ত সাফল্য পেতে পারেন। ব্যবসায় বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের কারুর কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। তবে ফিট থাকার জন্য রোজ ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে ৮টা ১৫

আজকের বৃষ রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০

আজকের মিথুন রাশিফল

আজ আপনি পরিবারের সদস্যদের স্নেহ ও সাপোর্ট পাবেন। পিতা-মাতার আশীর্বাদে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে। আপনাদের সম্পর্ক নিয়ে আজ আপনি বড় সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। যাঁরা শেয়ারবাজার সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজ ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার খরচ বাড়বে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো

আজকের সিংহ রাশিফল

আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনাকে অযথা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিশেষ করে খাওয়াদাওয়া ঠিক করে করুন, না হলে পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টে ২০ থেকে ৯টা

আজকের কন্যা রাশিফল

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দারুণ সময় কাটাবেন। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সুন্দর উপহার পেতে পারেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাগজপত্রে সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সব কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

অভিজ্ঞ এবং কাছের কারুর সাহায্যে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাবেন। আজ আপনি একটি ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনি ঋণ পরিশোধে সক্ষম হবেন। অফিসে অতিরিক্ত কথা বলা বা গসিপ করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার কাজ অসম্পূর্ণ থেকে যাবে। বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আজ আপনি কঠোর পরিশ্রম করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিন খুব ভালো যাবে। একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে। আপনি একটি বড় পরিকল্পনায় কাজ করার সুযোগ পেতে পারেন। অফিসে চাকুরিজীবীদের সম্মান বাড়বে। বস আজ আপনার অনেক প্রশংসা করবেন। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ১১টা

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা আজ সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ৪৫

আজকের মকর রাশিফল

বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ পরিবারের কেউ বড় সাফল্য অর্জন করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের কাজ মাঝপথে আটকে যেতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক, তাই আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

যাঁরা চাকরির চেষ্টায় আছেন, তাঁদের আজ সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে সকাল ৮টা

আজকের মীন রাশিফল

আজকের দিনটি কর্মক্ষেত্রে ভালো যাবে। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজগুলো আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ৫০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, January 8, 2024, 5:34 [IST]
X
Desktop Bottom Promotion