Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ০৮ জানুয়ারির রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, আজ তাদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫৫ থেকে রাত ৮টা ১৫

বৃষ রাশি
আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে ১০টা ৫০

মিথুন রাশি
অফিসে আপনি খুব সক্রিয় থাকবেন এবং আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজকের দিনটি তাদের জন্য লাভদায়ক হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। বড় খরচ হতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে বিকেল ৫টা

কর্কট রাশি
কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

সিংহ রাশি
আর্থিক লেনদেন করার জন্য আজকের দিনটি ভালো নয়। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, তারা নিয়মিত ওষুধ খেতে থাকুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

কন্যা রাশি
মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না। মনের মধ্যে অনেক অশান্তি চলতে থাকবে। কর্মক্ষেত্রে আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি
তুলা রাশির জাতকদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি পুরানো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে এবং আপনি বড় লাভ করতে পারেন। অফিসে আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীদের অহেতুক দৌড়ঝাঁপ করতে হতে পারে। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে দুপুর ১টা

ধনু রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। তারা সাফল্য পাবেন। অতীতে করা কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার কোনও আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আপনি অনেক ভালো বোধ করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা ১৫ থেকে রাত ৮টা ২৫

মকর রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে কোনও সুখবর পেতে পারেন। পদোন্নতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন এবং তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

কুম্ভ রাশি
আর্থিক অবস্থা ঠিক রাখতে আপনাকে আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে আপনার কর্মক্ষমতা নিয়ে বস খুব অসন্তুষ্ট হবেন। সময়মতো সতর্ক হওয়াই ভালো। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫

মীন রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভালো কাটবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাদের সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে না। আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications