Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 08 ফেব্রুয়ারি 2023

বুধবার ০৮ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 08 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। চাকুরিজীবীরা অফিসে একইসঙ্গে অনেকগুলি কাজ করবেন না, অন্যথায় আপনি কাজে অনেক ভুল করবেন। এতে আপনার পারফরম্যান্সও খারাপ হবে। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। হাতে আসা ভালো সুযোগ বেরিয়ে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আপনার কথাবার্তা ঠিক রাখুন। খুব সাবধানে সকলের সঙ্গে কথা বলুন। খরচ বাড়তে পারে। আজ আপনাকে ঋণও নিতে হতে পারে। অফিসে বস আপনার পারফরম্যান্সে অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৫০

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজ দেখে খুব খুশি হবেন। তাদের প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ব্যবসায়ীদের কাজ করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ২টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। আজ কাজের চাপ বেশি থাকতে পারে। তাই আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অফিসে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা পড়তে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে। আজ আপনি আয়ের নতুন উৎসও পাবেন। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তারা ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি বাড়িতে পূজার্চনা ও যজ্ঞের আয়োজন করতে পারেন। আর্থিক বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে সংযোগ করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। যারা নতুন চাকরি খুঁজছেন, আজ তারা ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আজ আপনার বড় খরচ হতে পারে। অফিসে কাজের চাপের কারণে আপনি ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৫৫

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। অর্থ নিয়ে কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। বস যদি আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে মন দিয়ে নিজের কাজ করুন। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ১০টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, February 8, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion