Ajker Rashifal 08 December 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ৮ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 08 December 2022

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে পারেন। আপনার উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ১০টা

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনার কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি সমস্যা হতে পারে। বাইরের খাবার না খাওয়াই ভাল।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ী সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনি নতুন কিছু শিখতেও পারেন। বসের সহযোগিতা পাবেন। বাড়ির মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এছাড়াও, আজ আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজের চাপ বেশি থাকতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অনিয়ন্ত্রিত রাগ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

শিক্ষার্থীরা আজ অসাধারণ সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। আজ আপনি বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাও করতে পারেন। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। আজ হঠাৎ আপনার কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। এতে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। যে সব ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করতে চলেছেন, আজ তারা সফল হবেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করুন, অন্যথায় কোনও বড় রোগে আক্রান্ত হতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

ধনু রাশি

ধনু রাশি

লভ লাইফ দারুণ কাটবে। এই রাশির বিবাহিত ব্যক্তিরা আজ ভাল ফল পাবেন। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

আজ হঠাৎ আপনার বাড়িতে অতিথি আসতে পারে। যে কারণে আপনার খরচ বাড়বে। আপনার সারা দিনের পরিকল্পনায় বাধা আসবে। চাকুরিজীবীরা অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলো খুব সাবধানে রাখুন। আজ সেগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করাই ভাল।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ঠিকঠাক থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ ঠিক রাখুন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, December 8, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion