Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 08 এপ্রিল 2023
শনিবার, ৮ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল - পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। আপনার কথাবার্তা এবং আচরণে ভদ্রতা বজায় রাখুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
আজকের বৃষ রাশিফল - আজ আপনি নিজের জন্য সময় পাবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার কঠোর পরিশ্রম সবাইকে মুগ্ধ করবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫
আজকের মিথুন রাশিফল - সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। তারা উচ্চ পদ পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের কর্কট রাশিফল - আজ আপনাকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের গোপন কথাগুলি বাইরের লোকের সঙ্গে শেয়ার না করাই ভালো, অন্যথায় আপনার সমস্যা কমার পরিবর্তে আরও বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সংক্রান্ত কাজ করার জন্য আজকের দিনটি ভালো নয়। অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্নেহ ও সাপোর্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
আজকের সিংহ রাশিফল - শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। আজ আপনি তার জন্য খুব গর্ব বোধ করবেন। অর্থের ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বসের কাছ থেকে কাজ সংক্রান্ত ভালো পরামর্শ পাবেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
আজকের কন্যা রাশিফল - চাকুরিজীবীরা আজ দারুণ সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। যাদের সার্ভিকাল স্পন্ডিলাইটিসের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের তুলা রাশিফল - স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকুরিজীবীরা নিজেদের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। একসঙ্গে অনেকগুলো কাজ না করাই ভালো। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। খুব ভেবেচিন্তে কথা বলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল - ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন। চাকুরিজীবীদের ট্রান্সফার বা প্রমোশন হতে পারে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৫৫ থেকে দুপুর ২টা ৪৫
আজকের ধনু রাশিফল - পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি কথা বলবেন না, তাহলে বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের কাগজপত্রের কাজ করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০
আজকের মকর রাশিফল - অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহার আপনার প্রতি ঠিক হবে না। আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০
আজকের কুম্ভ রাশিফল - আজকের দিনটি এই রাশির বেকার জাতকদের খুব ভালো কাটবে। তারা চাকরির ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা উন্নত হবে। ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের মীন রাশিফল - স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আজ আপনি কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য পাবেন। খরচ বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications