Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কোন রাশির ভাগ্য খুলবে আজ? দৈনিক রাশিফল 07 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। অসুস্থতার কারণে আজ আপনার কোনও কাজে মন বসবে না। তাই স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ভেবেচিন্তে ব্যয় করুন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃষ রাশিফল
কাজের জন্য আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তবি আপনার পরিশ্রম বৃথা যাবে না এবং আপনি আশানুরূপ ফলাফল পাবেন। আর্থিক দিক ঠিক থাকবে। আজ আপনি বাড়ির জন্য কোনও মূল্যবান জিনিস কেনাকাটা করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার কাছ থেকে কিছু উপকারি পরামর্শ পেতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের মিথুন রাশিফল
আজ ব্যয় বাড়বে। আর্থিক সংকট এড়াতে আপনার খরচ কমান। অফিসে বসের মেজাজ ঠিক থাকবে না। আপনাকে আপনার কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫
আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ খরচ কম হতে পারে। জীবনসঙ্গীর ভালবাসা ও সাপোর্ট পাবেন। আজ আপনারা খুব রোমান্টিক সময় কাটাবেন। আজ বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৫টা ৩০ থেকে ১০টা ১০
আজকের সিংহ রাশিফল
পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। ছোটো ভাই বা বোনের কাছ থেকে কোনও ভাল খবর পাবেন। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব খুশি হবেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ১৫
আজকের কন্যা রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। আর্থিক সংকট কেটে যাবে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এতদিন অর্থের অভাবে আটকে থাকা কাজগুলো আজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ৯টা ৫০
আজকের তুলা রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে না। অন্যের পরামর্শে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ২টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের ধনু রাশিফল
আজ কাজের জন্য দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি যদি বুদ্ধি দিয়ে ব্যয় করেন, তবে শীঘ্রই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। আজ আপনি মাথা ব্যাথা এবং অনিদ্রার সমস্যায় ভুগবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
ব্যবসায় ভাল লাভ হবে। কোনও আটকে থাকা চুক্তি, আজ ফাইনাল হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সুখবর পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অনেকদিন পর আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। বস এবং উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি মানসিকভাবেও বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে সকাল ৯টা
আজকের মীন রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। অফিসে আপনাকে ওভারটাইম করতে হতে পারে। কোনও সহকর্মী ছুটিতে থাকার কারণে আজ আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে। যে কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
