Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ০৭ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি আপনার মায়ের সঙ্গে দারুণ সময় কাটাবেন। চাকুরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রমের জন্য প্রশংসিত হবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। শীঘ্রই আপনি আপনার প্রমোশন লেটারও পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

বৃষ রাশি
আজ আপনার পূজার্চনায় অনেক বেশি আগ্রহ থাকবে এবং আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন। বাড়িতে ভজন-কীর্তন, যজ্ঞের আয়োজনও করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। অফিসে আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। লোহা ব্যবসায়ীদের বড় সমস্যার সমাধান হতে পারে। সুস্থ থাকতে প্রতিদিন যোগাসন ও মেডিটেশন করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মিথুন রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। লভ লাইফ ভালই কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ আপনার হাতে বা পায়ে ব্যথা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

কর্কট রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আজ আপনার স্নায়ুর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

সিংহ রাশি
আপনি সন্তান সংক্রান্ত বড় উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সাফল্য পেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন, তারাও তাদের পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ব্যবসায় মন্দা দূর হবে এবং ভাল লাভ হতে পারে। আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কন্যা রাশি
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের যে কোনও কাজ খুব ভেবেচিন্তে করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি তাড়াহুড়ো করেন তবে সমস্যায় পড়তে পারেন। যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তাদের পথে বাধা আসতে পারে। তবে এই সমস্যা সাময়িক। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

তুলা রাশি
ব্যবসায়ীদের কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ কোনও অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে আপনার সমস্যা দূর হবে এবং কাজ এগিয়ে যাবে। চাকুরিজীবীরা ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

বৃশ্চিক রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের উপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি
চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে না। যাদের উচ্চ কোলেস্টেরল আছে, তাদের শারীরিক সমস্যা বাড়তে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের এই সময়ে নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে একটি ছোটো বিষয় নিয়ে তর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

মীন রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে একটুও অসাবধান হলে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার চাকরিও হারাতে পারেন। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications