Ajker Rashifal : মঙ্গলবারে মঙ্গল হবে কি? পড়ুন ৭ সেপ্টেম্বরের রাশিফল

আজ সারাদিন আপনার কেমন কাটবে? জানতে দৈনিক রাশিফলটি পড়ুন।

Ajker Rashifal : 07 September 2021

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আপনি আজ ভাল ফলাফল পেতে পারেন। যদি আপনি অনলাইনে ব্যবসা করেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব লাভদায়ক হতে চলেছে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তারাও ভাল মুনাফা পেতে পারেন। অফিসে মুলতুবি কাজের বোঝা কম হবে এবং আজ আপনি নতুন কিছু শিখতেও পারেন। বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের জন্য দিলে ভাল হবে। অর্থের অবস্থা ঠিক থাকবে। আজ কানের সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে সন্ধ্যা ৬টা ০৫

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসে খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বেশি হবে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তারা আজ ভাল লাভ করতে পারেন। হোটেল বা রেস্তোরাঁর ব্যবসায়ীরাও ভাল মুনাফা পেতে পারেন। ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য আরও গভীর হতে পারে। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আজ আপনার বাড়িতে বড় ধরনের বিবাদ হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি সম্ভব। ভেবেচিন্তে ব্যয় করলে ভাল হবে। আপনি যদি ডায়াবেটিস রোগী হন, তাহলে আজ আপনার সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ১৫

মিথুন রাশি

মিথুন রাশি

অর্থের দিক থেকে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনি অফিসে বসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। আজ বস আপনাকে বড় দায়িত্ব অর্পণ করতে পারেন। সরকারি চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। খুচরা ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পাবেন। পারিবারিক জীবন সুখের হবে। আপনি পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্য আজ স্বাভাবিক থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ১০টা ১০

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভাল হবে না। চাকুরিজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিরোধ হতে পারে। আজ বস আপনার সঙ্গে খুব কঠোর আচরণ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি পিতা-মাতার ভালবাসা ও আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় আপনার ভাষা ঠিক রাখুন, অন্যথায় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি মানসিক চাপে ভুগতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ১টা থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। আপনাকে সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, সাবধানে নিন, তাড়াহুড়ো করে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আপনার পরিবারের শান্তি বিঘ্নিত করতে পারে। আপনি যদি চাকরি করেন, তাহলে আজ আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হতে পারে। যদি আপনার কিডনির কোনও রোগ থাকে, তাহলে আজ খুব সতর্ক হওয়া উচিত।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে দুপুর ১টা ২৫

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে আপনি বড় সাফল্য পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার আয় বাড়তে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তারাও এগিয়ে যাওয়ার ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ঠিক থাকবে। পারিবারিক জীবন সুখের হবে। আপনি পিতা-মাতার আশীর্বাদ পাবেন। যদি পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য ভাল না থাকে, তাহলে তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি শারীরিক ও মানসিকভাবে খুব শক্তিশালী হবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। যদি আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে ব্যাংক থেকে লোন নিতে চান, কিন্তু আপনার পথে কোনও বাধা আসছে, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। অন্যদিকে, চাকুরিজীবীরাও আজ অফিসে সুখবর পেতে পারেন। আপনার পদোন্নতি হতে পারে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক হতে চলেছে। আপনি যত বেশি সঞ্চয় করার দিকে মনোনিবেশ করবেন, আপনার জন্য ততই ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে। আপনি আজ সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল রাখার জন্য, সময়মতো খাবার খান ও ভালভাবে ঘুমোন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অপ্রয়োজনীয় বিষয়ে আপনার মেজাজ খারাপ করবেন না, বরং ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করতে শিখুন। আজ আপনি বন্ধুদের সঙ্গে আনন্দ করার সুযোগ পাবেন। পারিবারিক জীবন সুখের হবে। আপনি পিতা-মাতার আশীর্বাদ পাবেন। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। দাম্পত্য জীবন সুখের হবে। অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার আচরণ ঠিক রাখুন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালই কাটবে। সুস্থ থাকতে আপনাকে জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

ধনু রাশি

ধনু রাশি

দীর্ঘদিন পর আজ আপনি জীবনসঙ্গীর সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি যদি পৈত্রিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার পরিশ্রমের ফল পেতে পারেন। অফিসে কাজের চাপ হালকা থাকবে। আর্থিক দিক ভাল থাকবে। আপনাকে বড় ব্যয় এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঠিক থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে বিকেল ৪টা

মকর রাশি

মকর রাশি

প্রেম-ভালবাসার ক্ষেত্রে আজকের দিনটি ভাল হবে না। যদি আপনি বিবাহিত হন, তাহলে জীবনসঙ্গীর উপর আস্থা দৃঢ় করুন। আর্থিক দিক স্বাভাবিক থাকবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার কোনও গুরুত্বপূর্ণ ফাইল না পাওয়ার কারণে আপনার কাজ বাধাগ্রস্ত হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আপনার দুর্বলতাও বাড়তে পারে।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

স্বাস্থ্য আজ ভাল থাকবে না। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পুরানো কোনও রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। পারিবারিক জীবন সুখের হবে। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীদের আজ সময়ের হিসাব রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় বিষয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার অনেক কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি

মীন রাশি

আপনি অফিসে আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। আজ আপনি খুব সক্রিয় থাকবেন এবং আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি বাড়ির সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন, বিশেষ করে আপনার মা আপনার উপর খুব খুশি হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে। আর্থিক দিক ঠিক থাকবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি আজ খুব ফ্রেশ ফিল করবেন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Tuesday, September 7, 2021, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion