Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 07 অক্টোবর 2023

Ajker Rashifal, 07 October 2023: শনিবার, ৭ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 07 October 2023

আজকের মেষ রাশিফল

পরিবারের কারুর সঙ্গে আজ আপনার মতভেদ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভালো যাবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি মানসিকভাবেও বেশ ভালো বোধ করবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মুডে থাকবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীরা তাদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ১০ থেকে সকাল ৮টা ২০

আজকের কর্কট রাশিফল

আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীরা অফিসে সুখবর পেতে পারেন। আপনি যদি বড় প্রকল্পে কাজ করেন, তবে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আয় ভালো হবে। তবে খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল

আজ আপনার সব সমস্যার সমাধান হবে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর জন্য দামী উপহারও কিনতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। কাজে কোনও সমস্যার কারণে আজ আপনার উদ্বেগ বাড়তে পারে। দুশ্চিন্তা না করাই ভালো হবে। সময় এলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে ৮টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অত্যধিক অর্থ ব্যয় না করাই ভালো। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কিছু সহকর্মী আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বেলা ১১টা ৩৫ থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল

আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। আজ ব্যয় বাড়বে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভালো অফার পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অসহায় কাউকে সাহায্য করতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের মীন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। আর্থিক লাভ হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা থেকে ৭টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, October 7, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion