Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 07 October 2022 : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ৭ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
চাকুরিজীবীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বেন। বস আপনাকে দেওয়া দায়িত্ব ফিরিয়ে নিতে পারেন। আজ ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে হতাশ হতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

বৃষ রাশি
চাকুরিজীবীরা অফিসের কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
দাম্পত্য জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে না। আপনার টাকা হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে থাকুন। এছাড়াও, আপনাকে আপনার মূল্যবান জিনিসগুলি সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের দিনটি ভালই কাটবে। ছোটো ব্যবসায়ীদের সরকারী বিধি লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কর্কট রাশি
ব্যবসায়ীদের আজ ভালই লাভ হবে। যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে তা থেকে ভাল লাভ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। এছাড়াও, আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। গভীর রাত পর্যন্ত কাজ করবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৮টা ১৮

সিংহ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পাবেন। যদি বিদেশে আপনার ব্যবসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন, তবে শীঘ্রই সাফল্য পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

কন্যা রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি বেশ ভালই কাটবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। বাবার কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ বন্ধ হয়ে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। বাড়ির পরিবেশ ভাল থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গী আজ খুব ভাল মেজাজে থাকবেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অভিজ্ঞ কারুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা

মকর রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের সকল সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

কুম্ভ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। যারা বিদেশী কোম্পানিতে চাকরি করেন, তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

মীন রাশি
যে সব শিক্ষার্থীরা সম্প্রতি কোনও পরীক্ষা দিয়েছেন, তারা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে কোনও ভুল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা ১৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications