Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 07 নভেম্বর 2023

Ajker Rashifal, 07 November 2023: মঙ্গলবার, ৭ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 07 November 2023

আজকের মেষ রাশিফল

আপনাকে আপনার সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে ভালো ভাবে খোঁজ খবর নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে।দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টে ৪৫ থেকে রাত ৯টা

আজকের বৃষ রাশিফল

পরিবারে চলমান সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না, অন্যথায় সমস্যা বাড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ঘরোয়া সমস্যা সমাধানের চেষ্টা করলে ভালো। অফিসে নিজের কাজে মনোযোগ দিন। আপনি যদি কোনও ভুল করেন, তাহলে বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজে বাধা আসবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে না। আজ অর্থ উপার্জনের কোনও সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৯টা ৫৫

আজকের মিথুন রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। একটানা বসে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনার লভ লাইফ ভালো কাটবে। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। অযথা দৌড়াদৌড়ি করতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ১৫ থেকে দুপুর ২টা ৫৫

আজকের সিংহ রাশিফল

এই রাশির বেকার জাতকরা আজ কোনও ভালো খবর পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। আজ কিছু নতুন কৌশলও তৈরি করতে পারেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। যদি আপনার পরিবারের কারুর সঙ্গে বিবাদ হয়ে থাকে, তাহলে আজ সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখা প্রয়োজন। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। বেশি খরচ করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের কন্যা রাশিফল

অর্থ নিয়ে আজ কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। কাজের চাপ বাড়তে পারে আজ। বস্ত্র ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই লাভজনক হতে চলেছে। স্টক বাড়ানোর জন্য আজকের দিনটি শুভ। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। ভাই-বোনের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা

আজকের তুলা রাশিফল

আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আপনারা ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করবেন। সন্তানদের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনার সন্তান বড় ধরনের সাফল্য পেতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অফিসে আপনার কোনও।অসাবধানতার কারণে বস খুব রেগে যেতে পারেন। আজ আপনাকে বসের বকা শুনতে হবে। ব্যবসায় ভালো লাভ হবে না। শিক্ষার্থীদেরকে পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সুন্দর ভবিষ্যতের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৫টা ৫৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল

পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন, অন্যথায় ক্ষতি আপনারই হবে। চাকুরিজীবীদের অফিসের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার উপর কিছু গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতে পারে। অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বড় ধরনের আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১১টা

আজকের ধনু রাশিফল

দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। অবিবাহিত জাতকদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো করে কিছু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ কমান, অন্যথায় ভবিষ্যতে আর্থিক সংকটে পড়বেন। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আজ উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের মকর রাশিফল

বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। ছোটোখাটো বিষয়ে তিনি রেগে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করবেন। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনও প্রচেষ্টা করে থাকলে, তাতে সাফল্য পেতে পারেন। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০

আজকের মীন রাশিফল

দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর কাছে করা কোনও প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হবেন। যে কারণে আপনার প্রিয়জন আপনার উপর খুব রেগে যেতে পারেন। তাড়াহুড়ো করে সন্তানের শিক্ষা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেবেন না। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিক ও আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, November 7, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion