Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 07 November 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ৭ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে সকলের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়ঝাঁপ করতে হবে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। লভ লাইভ খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০

মিথুন রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার এগিয়ে যাওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। চাকুরিজীবীরা অফিসে নিজের উপর বেশি কাজের চাপ দেবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। আপনার কাজে বাধা আসবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ৩টা ৪০

কর্কট রাশি
আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ করতে হতে পারে, তবে আপনি উচ্চ আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। দ্রুত মুনাফা অর্জনের তাগিদে ভুল পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গী আজ খুব ভাল মেজাজে থাকবেন এবং আজ তিনি আপনাকে চমৎকার সারপ্রাইজও দিতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

সিংহ রাশি
আজ বাবার সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত রাগ আপনার স্বাস্থ্যের জন্য ভাল নয়। অফিসে বস আপনার সঙ্গে খুব কঠোর আচরণ করতে পারেন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার বাড়ির কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। ওষুধ এবং ডাক্তারের পিছনে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আপনি আজ অনেক চাপের মধ্যে থাকবেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৯টা ২০

কন্যা রাশি
আপনি যদি দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তবে আজ আপনার চোখের সমস্যা হতে পারে। যে সব চাকুরিজীবীদের বেতন সংক্রান্ত সমস্যা আছে, আজ তাদের সমস্যা দূর হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। যারা লভ ম্যারেজ করতে চান, তারা তাদের পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ১০টা ১৫

তুলা রাশি
আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

বৃশ্চিক রাশি
সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ কোনও আইনি ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

ধনু রাশি
চাকুরিজীবীরা আজ সাফল্য পেতে পারেন। অফিসে আজ আপনাকে আপনার পদোন্নতির চিঠি দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে আজ আপনার সমস্যা দূর হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে ১২টা ৫৫

মকর রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার আয় বাড়ানোর চেষ্টা করছেন, তবে আজ আপনি সুখবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা পেতে পারেন। আজ আপনি খুব অ্যাক্টিভ থাকবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

কুম্ভ রাশি
ব্যবসায় লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সম্মান করে চলুন। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। আপনি যদি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে খরচ কমান। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

মীন রাশি
আটকে থাকা টাকা না পাওয়ার কারণে আপনার সমস্যা আরও বাড়তে পারে। আজ আপনি কর্মক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications