Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 07 মে 2023
রবিবার, ৭ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ীরা বড় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ করবেন না, অন্যথায় বড় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে দুপুর ১২টা ১৫
আজকের বৃষ রাশিফল
কাজের চাপ কম থাকায় আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। খরচ বাড়তে পারে। আছ আপনি কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
সন্তান সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন। আজ আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনার স্বাস্থ্যের অবনতির হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি শিক্ষার্থীদের ভালো কাটবে না। শিক্ষাক্ষেত্রে বাধা আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে সময়ের সদ্ব্যবহার করুন। অকারণে সময় নষ্ট করবেন না। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৫টা থেকে দুপুর ৩টা
আজকের সিংহ রাশিফল
ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন। আজ আপনি আপনার মায়ের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫
আজকের কন্যা রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি ভাল সুযোগ পেতে পারেন। এই সুযোগের সদ্ব্যবহার করলে কাঙ্খিত ফল পাওয়া যাবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে ১১টা
আজকের তুলা রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। বিবাহের যোগ রয়েছে। অফিসে কঠোর পরিশ্রম সত্ত্বেও, উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে অসন্তুষ্ট হবেন। এমন পরিস্থিতিতে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫
আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। সরকারি চাকুরিজীবীদের উপর বড় দায়িত্ব দেওয়া আসতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না হবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫
আজকের ধনু রাশিফল
মানসিকভাবে ভালো বোধ করবেন না। মনে অনেক দুশ্চিন্তা থাকবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে যথাযথ আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আপনারা একে অপরকে সময় দিতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫
আজকের কুম্ভ রাশিফল
যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। পিতা-মাতার সহযোগিতা পাবেন। পারিবারিক ঋণ পরিশোধ করতে পারবেন এবং আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীরা আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। অর্থের অভাবে সমস্যায় পড়তে পারেন। প্রতিকূল পরিস্থিতিতেও জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications