Ajker Rashifal: দোলের দিন কী ঘটবে আপনার জীবনে? দৈনিক রাশিফল 07 মার্চ 2023

মঙ্গলবার, ৭ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 07 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি বেশ ভালো কাটবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনি মুলতবি কাজগুলি শেখ করতে কঠোর পরিশ্রম করবেন। জীবনসঙ্গীর আচরণ আজ আপনাকে দুঃখ দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। আজ অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কাজ সংক্রান্ত কিছু ভালো পরামর্শ পাবেন। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের কোনও কাজ যদি মাঝপথে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। মানসিক চাপ বাড়বে, যে কারণে আপনি ভালো বোধ করবেন না।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পাবেন। অফিসে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তাঁদের পথে বড় বাধা আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে রাত ৮টা ৪৫

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

অফিসে আপনার সম্পূর্ণ মনোযোগ কাজে থাকবে। আজ আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জনেও সফল হবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হতে পারে। আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। সুস্থ থাকার জন্য, সময়মতো খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যবসায়ীদের বড় লাভ হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

অফিসে আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে এবং আপনি স্বস্তি পাবেন। ব্যবসায়ীরা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

চাকুরিজীবীরা অফিসের নিয়মগুলি মেনে চলুন, বিশেষ করে আপনি যদি প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছান, তবে আজ সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনি জ্বর, সর্দি-কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৮টা ৫০

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কাজে গতি আসবে এবং আর্থিক লাভও হবে। অফিসে বস আপনার কাজের প্রশংসা করবেন। তিনি আপনাকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বও দিতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ আপনি ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ৫০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

চাকুরিজীবীরা অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁরা আজ ভালো খবর পেতে পারেন। অংশীদারিত্বে ব্যবসা করা জাতকদের ভালো লাভ হতে পারে। পার্টনারের সঙ্গে আপনার সমন্বয় আরও ভালো হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, March 7, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion