Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 07 জুন 2023
বুধবার, ৭ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় অহেতুক ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। কাজের চাপ কম হবে। আজ আপনি অ্যালার্জি বা ইনফেকশনে ভুগতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে সকাল ৮টা
আজকের মিথুন রাশিফল
অস্বাস্থ্যকর খাবার না খাওয়াই ভাল, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আজ খরচ কম হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা
আজকের কর্কট রাশিফল
লভ লাইফ ভাল কাটবে না। খরচ বাড়তে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনার উপর ঋণের বোঝা বাড়তে পারে। অফিসের পরিবেশ ভাল থাকবে। তবে সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস না করাই ভাল। আজ ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের সিংহ রাশিফল
অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির সদস্যদের মধ্যে একতা বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৮টা ৪৫
আজকের কন্যা রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একটু অসাবধানতা নষ্ট করে দিতে পারে আপনার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। চাকুরিজীবীরা ভাল সুযোগ পেতে পারেন। আজ বস আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ দিতে পারেন। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫
আজকের তুলা রাশিফল
ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ আপনি নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। তাঁর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা ৩৫ থেকে বিকেল ৪টা ৩৫
আজকের বৃশ্চিক রাশিফল
সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা থেকে সকাল ৮টা ২০
আজকের ধনু রাশিফল
শেয়ার বাজারে কর্মরত ব্যক্তিদের দিনটি খুব ভাল কাটবে। আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীরা ভাল সুযোগ পেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারাও সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন পরিকল্পনা করতে পারেন। অর্থ সংক্রান্ত বড়সড় লেনদেনের সুযোগ পাবেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications