Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 07 জুলাই 2023

শুক্রবার, ৭ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

ajker-rashifal-07-july-2023

আজকের মেষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অকারণে ব্যয় করবেন না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। সিঙ্গেল জাতকরা আজ কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার কাছের কারুর কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীরা যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে বিতর্কের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আপনারা একে অপরের সঙ্গ পাবেন। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি খুবই ভালো যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আজ আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিকভাবেও আপনি খুব ভালো বোধ করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ১৫ থেকে সকাল ৯টা

আজকের সিংহ রাশিফল
আজ আপনার মন ভালো থাকবে না। খারাপ ভাবনা-চিন্তা থেকে দূরে থাকুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। অফিসে দীর্ঘদিন ধরে কোনও কাজ পেন্ডিং থাকলে, তা শেষ করার চেষ্টা করুন। নইলে আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়বে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৯টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি পূজাপাঠে খুব আগ্রহী হবেন এবং কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার পুরানো কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারেন। খরচ কমাতে হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা ৫০

আজকের মকর রাশিফল
আর্থিক সংকটে পড়তে পারেন। অর্থের অভাবে আপনার কোনও কাজ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির সদস্যদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, পাশাপাশি তাঁদের গাইডেন্স পাবেন। স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের কুম্ভ রাশিফল
বৈবাহিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীকে মনের কথা বলতে পারবেন। লভ লাইফও আজ খুব ভালো কাটবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ২৫

আজকের মীন রাশিফল
আজ আপনি আপনার বাড়ির সাজসজ্জায় কিছু পরিবর্তন করতে পারেন। পরিবারের সকলে আপনার এই প্রচেষ্টার প্রশংসা করবেন। জীবনসঙ্গী বড় ধরনের সাফল্য পেতে পারেন। যে কারণে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 7, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion