Ajker Rashifal (07 January 2024): এই রাশির জাতকরা আজ সাফল্য পাবেন! আপনার কেমন কাটবে আজকের দিন?

Ajker Rashifal, 07 January 2024: রবিবার, ৭ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অফিসে কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের যে কোনও পরিস্থিতিতে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল

অলসতার কারণে আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। আজ আপনার বাবা আপনার উপর খুব রাগ করতে পারেন। পিতার কথা অবহেলা না করলেই ভালো, নইলে ক্ষতি আপনারই হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ১২টা

আজকের মিথুন রাশিফল

ছাত্রছাত্রীরা পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষা অর্জনে কোনও বাধা থাকলে, আজ সেই সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে পূজাপাঠ, যজ্ঞের আয়োজন হতে পারে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ২৫

আজকের কর্কট রাশিফল

চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ অফিসে আপনাকে কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। স্বাস্থ্যের আজ কোনও বড় সমস্যা হবে না। আপনাকে সময়মতো খাবার খেতে এবং গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে ৯টা ১৫

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১১টা ০৫

আজকের কন্যা রাশিফল

আজকের দিনটি এই রাশির ব্যবসায়ীদের খুব ভালো যাবে। ব্যবসা বৃদ্ধির স্বপ্ন শীঘ্রই পূরণ হবে। পার্টনারশিপে কাজ করা খুব লাভজনক হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। তবে আপনার উপর দায়িত্ব বাড়বে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। তাড়াহুড়ো করে এই জাতীয় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

অফিসে বস আজ আপনার ওপর নজর রাখবেন। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটা মোটামুটি যাবে। আজ বিনিয়োগ না করাই ভালো। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। অপরিচিত ও অনভিজ্ঞ কারুর পরামর্শে কোনও কাজ না করলেই ভালো। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। তাঁদের সাহায্যে আপনার সব কাজ যথাসময়ে সম্পন্ন হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা ৩০

আজকের ধনু রাশিফল

পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। অফিসে বারবার একই ভুল করার কারণে আজ আপনার বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় চুক্তি করার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের মকর রাশিফল

পারিবারিক জীবনে মনোযোগ দিন, অন্যথায় পরিবারের সদস্যরা আজ আপনার ওপর রাগ করতে পারে। সন্তানের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন। আপনার আয় বাড়বে। চাকুরিজীবীদের আর্থিক লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গী কোনও কারণে আপনার উপর রাগ করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনি বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। যে কারণে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে তা থেকে ভালো লাভ পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের অফিসের সব কাজ সময়মতো করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাকে অতিরিক্ত কাজ দেওয়া হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 7, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion