Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দেখুন ০৭ জানুয়ারির রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 07 January 2023

মেষ রাশি

মেষ রাশি

আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, আজ তারা ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি

বৃষ রাশি

লভ লাইফ ভালো কাটবে না। অফিসে দেরি করলে সমস্যায় পড়তে পারেন। আপনাকে আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে আরও ভালো হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১টা

কর্কট রাশি

কর্কট রাশি

বাবার সঙ্গে আজ আপনার মতপার্থক্য হতে পারে। খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আপনার তিক্ত কথায় বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, রোজ সময়মতো খাওয়ার অভ্যাস করুন।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ২টা ০৫

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আপনি একাধিক উৎস থেকে অর্থ পাবেন। অফিসে আপনার ভালো পারফরম্যান্সের জোরে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের আস্থা অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৪টা ১৫

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির করুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনার খরচ বাড়তে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

তুলা রাশি

তুলা রাশি

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভালো লাভ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন, আজ তারা ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ১১টা ৩৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসের পরিবেশ ভালো থাকবে না। আপনি আপনার কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি

ধনু রাশি

কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

মকর রাশি

মকর রাশি

আজ আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদেরও উন্নতি হবে। আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১০টা ৫৫

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। আজ আপনাকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। তাড়াহুড়ো করে নতুন কোনও কাজ শুরু করবেন না। খরচ বাড়তে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গী সঙ্গে আজকের দিনটি চমৎকার কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ধূসর

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে দুপুর ১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, January 7, 2023, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion