Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 07 ফেব্রুয়ারি 2023

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 07 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের তালিকা বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

লভ লাইফ দারুণ কাটবে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। শীঘ্রই অর্থ সংক্রান্ত উদ্বেগের অবসান হবে। চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ১০টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আজ অফিসের পরিবেশ ভালো থাকবে না। বসের মেজাজ খারাপ হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

আপনি মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনার ব্যবসা এগিয়ে যাবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আজ আপনার কাছের কারুর সঙ্গে বিবাদ হতে পারে। জীবনসঙ্গী আজ বড় সাফল্য পেতে পারেন। আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ কম হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ সমস্ত কাজ খুব সাবধানে করুন। একটুও ভুল করলে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত ভালো ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে হতে পারে। আজ আপনি আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। তাদের পরামর্শ মেনে চললে শীঘ্রই ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। তারা পুরানো কোনও আইনি বিষয় থেকে রেহাই পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি ঘরের সাজসজ্জা বদলাতে কিছু প্রয়োজনীয় কেনাকাটাও করতে পারেন। পারিবারিক জীবনে অশান্তি হতে পারে। টাকা নিয়ে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। অর্থ লাভের একটি দুর্দান্ত সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের দারুণ সুযোগ পাবেন। আপনার আটকে থাকা কাজও শেষ হতে পারে। সরকারি চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনার ক্লান্তি বাড়তে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, February 7, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion