Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 07 December 2022 : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ৭ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
যারা চাকরি খুঁজছেন, আজ তারা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি
আজ আপনি অল্প পরিশ্রমে সাফল্য পেতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, আজ তারা ভাল খবর পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়বেন। আপনার চলমান কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে, যে কারণে ক্ষতি হবে। পার্টনারের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি ভাই-বোনদের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

মিথুন রাশি
প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হন। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। আপনি যদি আপনার ভবিষ্যত সুরক্ষিত করতে চান, তাহলে আর্থিক সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নিন। অফিসে মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। একটানা বসে বসে কাজ করবেন না, অন্যথায় পিঠ বা কোমরের সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

কর্কট রাশি
চাকুরিজীবীদের পারফরম্যান্স খুব ভাল হবে। বস আপনার প্রশংসা করতে পারেন, এতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। ব্যবসায়ীদের আজ কাজে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আজ বড় খরচ করবেন না। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি
বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের জোরে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবেন। শীঘ্রই আপনি উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হতে পারে। আজ আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিক এবং শারীরিকভাবে বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কন্যা রাশি
আপনার যদি কোনও বন্ধুর সঙ্গে ঝামেলা হয়ে থাকে, তবে আজ আপনাদের মধ্যে সমস্ত তিক্ততার অবসান ঘটতে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। বসের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক লেনদেন করার সময় তাড়াহুড়ো করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি
আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হতে পারেন। চাকুরিজীবীদের অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম সফল হবে এবং আজ ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে সন্ধ্যা ৬টা

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়িক কোনও পরিকল্পনা যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: ভোর ৪টা ৫৫ থেকে ১১টা

ধনু রাশি
অফিসে কাজের চাপ বেশি হতে পারে। কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না করাই ভাল, অন্যথায় বস আপনার ওপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি ধর্মীয় কাজে খুব আগ্রহী হবেন। সুস্থ থাকার জন্য, বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ২৫

মকর রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটবে না। আর্থিক বিষয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের যথাসময়ে অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছালে বড় সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ খরচ কম হবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। লভ লাইভ দারুণ কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা আজ অফিসে কোনও ভাল খবর পেতে পারেন। আপনার কর্মজীবন নতুন দিকে মোড় নিতে পারে। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনি আজ মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা ১০ থেকে দুপুর ২টা

মীন রাশি
চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, শীঘ্রই তাদের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ১০টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications