Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 07 অগস্ট 2023

Ajker Rashifal: সোমবার, ৭ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 07 August 2023

আজকের মেষ রাশিফল

শিক্ষার্থীদের আজকের দিনটি ভাল যাবে না। পড়ালেখায় বড় বাধা আসতে পারে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি নিজের জন্য অনেক কেনাকাটা করতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

আজকের বৃষ রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি মানসিকভাবেও খুব ভাল বোধ করবেন। ব্যবসায়ীরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। লভ লাইফ ভাল কাটবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

আজকের মিথুন রাশিফল

আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থ লেনদেন করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। আপনি যদি আপনার বর্তমান চাকরিতে অসন্তুষ্ট হন, তাহলে চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের কর্কট রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। একে অপরকে সময় দিতে পারবেন। আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। বেশি খরচ করবেন না। সন্তানদের শিক্ষা নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল

আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আয় বাড়ানোর চেষ্টায় হতাশ হতে পারেন। তবে আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ঘরের পরিবেশ শান্ত থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা থেকে সকাল ৮টা ২০

আজকের কন্যা রাশিফল

আজ আপনার ব্যয় বাড়বে। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব খুশি হবেন। আজ সবাই আপনার অনেক প্রশংসাও করবেন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা ৩৫ থেকে বিকেল ৪টা ৩৫

আজকের তুলা রাশিফল

আজকের দিনটি ভাল যাবে না। কাজের চাপ এবং ব্যয় বৃদ্ধির কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। ছোটোখাটো বিষয় উপেক্ষা করে চলাই ভাল।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের বৃশ্চিক রাশিফল

আদালত সংক্রান্ত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল যাবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৮টা ৪৫

আজকের ধনু রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। গুরুজনদের কাছ থেকে ভাল পরামর্শ পেতে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের মকর রাশিফল

প্রিয়জনের ভালবাসা ও সহযোগিতা পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সফল হবে। আজ আপনি আপনার সিদ্ধান্তের ভাল ফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা দৃঢ় থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার টাকা চুরি বা হারিয়ে যেতে পারে। স্বাস্থ্যের ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে সকাল ৮টা

আজকের মীন রাশিফল

অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সকলের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, August 7, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion