Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 07 এপ্রিল 2023
শুক্রবার, ৭ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল - আজ আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। তাদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ আপনার কঠোর পরিশ্রম সফল হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনি আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়ির কারুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের বৃষ রাশিফল - সরকারি চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে সংযোগ করার সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০
আজকের মিথুন রাশিফল - লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনাকে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতা বাড়তে পারে এবং আপনার উপর অনেক চাপ থাকবে। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। ক্রমবর্ধমান মানসিক চাপের কারণে, আপনার স্বাস্থ্যও খারাপ হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা
আজকের কর্কট রাশিফল - অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। সাংসারিক খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫
আজকের সিংহ রাশিফল - কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আজ আপনাকে দীর্ঘ যাত্রাও করতে হতে পারে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনি যদি সম্প্রতি অর্থ সংক্রান্ত কোনও লেনদেন করে থাকেন, তবে ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা
আজকের কন্যা রাশিফল - ব্যবসায়ীদের নতুন কিছু কৌশল তৈরি করতে হবে, না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। যে সব চাকুরিজীবীরা বর্তমান চাকরিতে সন্তুষ্ট নন, তাদের উচিত নতুন চাকরি খোঁজা শুরু করা। শীঘ্রই ভালো সুযোগ আসবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
আজকের তুলা রাশিফল - আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীদের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বাড়ির কারুর সঙ্গে আজ আপনার ঝামেলা হতে পারে। আজ আপনার ক্লান্তি, অনিদ্রা, দুর্বলতায় ভুগতে পারেন।
শুভ রং: নীল
শূভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
আজকের বৃশ্চিক রাশিফল - কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় করা বন্ধ করুন। মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
ভাগ্যবান সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা
আজকের ধনু রাশিফল - চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। আপনি যদি বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখে থাকেন, তবে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় বৃদ্ধি হবে। ভাই-বোনদের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০
আজকের মকর রাশিফল - আজ আপনার প্রচুর অর্থ ডাক্তার এবং ওষুধের জন্য ব্যয় হতে পারে। কাজে মন বসবে না। আপনার অনেক কাজ আজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে আপনার বড় সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০
আজকের কুম্ভ রাশিফল - যারা নতুন গাড়ি, জমি, বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তারা সুখবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিভা দেখানোর ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। সুস্থ থাকতে রোজ যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল - চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। বড় সমস্যার সমাধান হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় এই সমস্যার সমাধান সম্ভব। ছোটো ব্যবসায়ীরা সরকারি স্কিম থেকে ভালো লাভ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি পূজাপাঠ ও দাতব্য কাজে অংশ নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে সময়মতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications