Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 06 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal: বুধবার, ৬ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
আজকের বৃষ রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য আজ আপনি বড় সিদ্ধান্ত নিতে পারেন। অফিসে একসঙ্গে একাধিক কাজ করবেন না। আজ অফিসের কাজে ছোট্ট ভুল করলেও, আপনাকে তার ফল ভোগ করতে হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের মিথুন রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে নিজের আচরণ ঠিক রাখুন। আজ খরচ বাড়বে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
আজকের কর্কট রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আজ আপনার উপর কোনও।বড় এবং দায়িত্বশীল কাজের ভার দেওয়া হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আজ আর্থিক লেনদেন করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে কথাবার্তা বলুন। মজা করে বলা কোনও কথা তাঁর মনে আঘাত দিতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের কন্যা রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁদের ভাল লাভ হবে। অতীতে নেওয়া কোনও সিদ্ধান্তের উপযুক্ত ফলাফল পাবেন। চাকুরিজীবীরা আজ অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য কিছু কেনাকাটাও করবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টা ২৫
আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভাল যাবে। অন্য কোনও কোম্পানি থেকে অফার আসতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যে সব ব্যবসায়ীরা কোনও নতুন ব্যবসায় চেষ্টা করছেন, আজ তাদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০
আজকের ধনু রাশিফল
অফিসে কাজের চাপ বেশি থাকবে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের দ্রুত মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫
আজকের মকর রাশিফল
আজ আপনি ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। আর্থিক দিক ঠিক থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ, আজ শেষ হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। যে কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। জীবনসঙ্গীর কিছু কথা আপনার হৃদয়ে আঘাত দিতে পারে। আপনি বেশ দুর্বল বোধ করবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের মীন রাশিফল
আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আপনাদের মধ্যে ভালবাসা আরও গভীর হবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে তাড়াহুড়ো করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে। অর্থ লাভ হতে পারে। আজ আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
