Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ০৬ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 06 September 2022

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: ভোর ৪টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি কাশি, সর্দিতে ভুগতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি যদি চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। আপনি একটি বড় কোম্পানি ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। ব্যবসায়ীদের বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজ ঘরের পরিবেশ ভাল থাকবে না। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক তিক্ত হতে পারে। আপনার খারাপ আচরণে আপনার প্রিয়জন আঘাত পেতে পারে। অফিসে দীর্ঘদিন ধরে কোনও গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন, নইলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০

সিংহ রাশি

সিংহ রাশি

রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তারা ভাল সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভাল পারফরম্যান্সের জোরে প্রশংসিত হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। খুব ভেবেচিন্তে এই ধরনের সিদ্ধান্ত নিন। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত যারা, তাদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা বন্ধ করুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১২টা

তুলা রাশি

তুলা রাশি

অবিবাহিত জাতকদের জন্য আজ বিবাহের প্রস্তাব আসতে পারে। বিবাহিতদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনি আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকবেন। চাকুরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসে সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করা এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ব্যস্ততার কারণে আজ আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ডায়াবেটিস রোগীরা স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ কম পরিশ্রমে ভাল সাফল্য মিলতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ১টা

মকর রাশি

মকর রাশি

ঘরোয়া কলহ বাড়তে পারে। চাকুরিজীবীদের সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। বসও আপনার কাজ নিয়ে খুব সন্তুষ্ট হবেন। ছোটো ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ আর্থিক ক্ষতি হতে পারে। আজ বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার দাঁত বা কানে ব্যথা হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৬টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং মানসিক চাপ দূর হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, September 6, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion