Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ৬ অক্টোবরের রাশিফল
আজকের দিনটি কোন রাশির জাতকদের খুব ভাল কাটবে এবং কারা হতাশ হবেন, তা জানতে দৈনিক রাশিফল দেখুন।


মেষ রাশি
মেষ রাশির জাতকদের আজ স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও দুর্ঘটনা বা অবহেলার কারণে আজ আপনি আঘাত পেতে পারেন। বাড়িতে আপনার উপর দায়িত্বের বোঝা বাড়বে। আপনি যত ভালভাবে আপনার দায়িত্ব পালন করবেন, ভবিষ্যতে তত ভাল ফলাফল পাবেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আজ সময় কাটাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি
আজ আপনি আপনার পুরানো বন্ধুদের অনেক মিস করবেন। আপনি তাদের সঙ্গে দেখা করতে আগ্রহী বোধ করতে পারেন। আজ আপনি পরিবারের সঙ্গে খুব আনন্দদায়ক সময় কাটাতে পারেন। ব্যক্তিগত এবং পেশাগত, উভয় ক্ষেত্রেই আজকের দিনটি ভাল কাটবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা

মিথুন রাশি
নিজেকে নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনি কোনও বড় সমস্যায় পড়তে পারেন। অন্যের ব্যাপারে কথা বলা এড়িয়ে চলুন। আপনি সন্ধ্যায় সামাজিক কর্মসূচিতে অংশ নিতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে দুপুর ৩টা ১৫

কর্কট রাশি
এই রাশির জাতকরা কোনও সমস্যায় পড়তে পারে। আজ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হবেন। আজ কাজ শেষ করতে সমস্যা হবে, কিন্তু ধৈর্য হারাবেন না।
শুভ রং: সবুজ
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৩০

সিংহ রাশি
আজ আপনার বাড়িতে বা অফিসে কারুর সঙ্গে ঝগড়া হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ীদের আপাতত তাদের নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত থাকা উচিত। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।
শুভ রং: সবুজ
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

কন্যা রাশি
আজ আপনার উপর অনেক দায়িত্ব আসতে পারে, যার কারণে আপনি মানসিক চাপও অনুভব করতে পারেন। আজ আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন।
শুভ রং: নীল
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ২টা

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব একটা ভাল হবে না। চাকুরিজীবীরা আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ খুব সতর্ক থাকতে হবে। শত্রু পক্ষ সক্রিয় থাকবে, তাই সাবধান থাকুন।
শুভ রং: সবুজ
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা আজ এনার্জিতে পূর্ণ থাকবেন। আপনার পুরানো জীবনধারা ছেড়ে নতুন কিছু করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। আপনি শীঘ্রই আপনার প্রচেষ্টার অনুকূল প্রভাব দেখতে পাবেন।
শুভ রং: ধূসর
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি
আজকের দিনটি আপনার খুব ভাল কাটবে। আজ ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে, কিন্তু আপনার ইতিবাচক মনোভাব সেগুলো কাটিয়ে উঠবে। আপনি কাজ এবং অবসর সময়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখতে সক্ষম হবেন।
শুভ রং: হালকা নীল
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা

মকর রাশি
আপনি পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হয়, তাহলে তা শীঘ্রই ঠিক হবে।
শুভ রং: হলুদ
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি
নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। আপনি বন্ধু এবং কাছের মানুষের সঙ্গে আজ সময় কাটাতে পারেন, যার ফলে আপনি বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: কমলা
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা

মীন রাশি
আজ আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। একসঙ্গে অনেক কাজ আসার কারণে আপনার উপর চাপ বাড়বে। আপনি যদি আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী করেন, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications