Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal (06 November 2023): আজ সাফল্যের শিখরে পৌঁছাবেন এই রাশির জাতকরা, আপনার ভাগ্যে কী আছে?
Ajker Rashifal, 06 November 2023: সোমবার, ৬ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায় ভালো লাভ হবে। বিশেষ করে লোহা, আসবাবপত্র, ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে বিকেল ৪টে
আজকের বৃষ রাশিফল
অফিসে কাজের চাপ বাড়বে। মুলতবি কাজের তালিকা বাড়তে পারে। আপনাকে পরিকল্পনা অনুযায়ী আপনার সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে গেলে, তার খারাপ ফল ভোগ করতে হবে। ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি নতুন কোনও কাজ শুরু করতে চান, তবে অর্থের অভাবে আপনার পরিকল্পনায় বাধা পড়বে। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন। আজ আপনাকে হাসপাতালে যেতে হবে। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ১০টা ১০
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। আপনার কোনও পরিকল্পনা যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজই তা আবার শুরু হতে পারে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতির পাশাপাশি আয় বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বাবা যদি আপনাকে কোনও উপদেশ দেন, তাহলে তাঁর কথা উপেক্ষা করবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। বৈবাহিক জীবনে মনোযোগ দিন, অন্যথায় আপনার প্রিয়জন অবহেলিত বোধ করতে পারেন। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টে থেকে বিকেল ৫টা
আজকের কর্কট রাশিফল
অফিসে কাজের চাপ বাড়তে পারে। এই সময়ে আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। ব্যবসায়ীরা নতুন অর্ডার পেতে পারেন। তবে পুরানো মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা
আজকের সিংহ রাশিফল
ব্যবসায় লাভ হবে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হবে। চাকুরিজীবীদের অফিসে কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। আজ উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীরাও আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। আজ আপনি দুর্বলতা, ক্লান্তি, অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন। খাওয়ার অভ্যাস পরিবর্তন করলে ভালো হয়। এ ছাড়াও, আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের কন্যা রাশিফল
যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়ের সদ্ব্যবহার করুন এবং আপনার সেরাটা দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কোনও দাতব্য কাজে অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায়ীদের বড়সড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। আজ আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা
আজকের তুলা রাশিফল
অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীরা আজ কম পরিশ্রমে সাফল্য পেতে পারেন। আপনার প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ৯টা ২০
আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা দূর হতে পারে। অনেক দিন পর পড়াশুনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার বিরোধীরা আপনার কোনও কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। অফিসে সহকর্মীদের উপর খুব বেশি আশা না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের কাজ নিজেই শেষ করার চেষ্টা করুন। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের ধনু রাশিফল
যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাঁরা সমস্যায় পড়বেন। তবে আপনি আপনার কাছের কারুর সাহায্য পাবেন এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অফিসে কোনও সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা ২০
আজকের মকর রাশিফল
বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অফিসে কোনও কাজ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার এই সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, তবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাগজপত্রে সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ধরনের ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শীঘ্রই আপনি আপনার ভুল বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা থেকে বিরত থাকুন। আপনার মূল্যবান জিনিসগুলি খুব সাবধানে রাখুন, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্থ ও ফিট থাকতে প্রতিদিন ব্যায়াম করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা ৪৫
আজকের মীন রাশিফল
বাড়িতে চলমান বিবাদের অবসান ঘটাতে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য কয়েকদিন ভালো না থাকলে, আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি পুরোনো হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। অফিসে চলমান রাজনীতির শিকার হতে পারেন। সহকর্মীদের হস্তক্ষেপের কারণে, একটি ভালো সুযোগ আজ আপনার হাত থেকে সরে যেতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। বিশেষ করে যাঁরা অনলাইন ব্যবসা করেন, আজ তাঁরা ভালো ফলাফল পাবেন। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
