Ajker Rashifal 06 November 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ৬ নভেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 06 November 2022

মেষ রাশি

মেষ রাশি

আজ অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কাজ সম্পর্কিত কিছু ভাল পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আজ আপনার কিছু কাজ মাঝপথে আটকে যেতে পারে, তবে এই সমস্যাটি সাময়িক। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। নিজেকে ফিট এবং সক্রিয় রাখতে, প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জনের সাহায্যে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। আপনি দুশ্চিন্তামুক্ত হবেন। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। চাকুরিজীবীদের সময়মতো সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কোনও কাজ অসমাপ্ত থেকে গেলে তা আপনার অগ্রগতিতে খারাপ প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

লভ লাইফ দারুণ কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার সঞ্চিত পুঁজি আরও বাড়বে। অফিসের পরিবেশ ভাল থাকবে না। আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তাদের পরামর্শ উপেক্ষা করবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, আজ তারা একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল পেতে পারেন। ব্যবসায়ীরা যদি কোনও বড় চুক্তি করতে চলেছেন, তবে আজ তারা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে ৮টা ৪৫

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। বস আপনার পারফরম্যান্সে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আপনার কাজে আসা বাধা দূর হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ৩টা

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনাকে আপনার চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা শোধ করার চেষ্টা করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনি সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে কোনও ভাল খবর পেতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। সুস্থ থাকতে হলে, প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যান করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৮টা ৫০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনাকে অফিসে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করবেন না। ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনার বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। অর্থ নিয়ে আজ কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে ৯টা ৫০

মীন রাশি

মীন রাশি

আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আপনি যদি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, তবে আপনার এই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার ভাল পারফরম্যান্সের জোরে আপনি প্রশংসিত হবেন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, November 6, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion