Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 06 মে 2023

শনিবার, ৬ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 06 May 2023

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার সব কাজ আজ সময়মতো সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল
ঘরের পরিবেশ ভালো থাকবে না। বাড়ির কেউ অসুস্থ হতে পারেন। অফিসে কাজের চাপ কম থাকবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাইডেন্স পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা ১০

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি বেশ ভাল কাটবে। তবে একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না, অন্যথায় আপনার কাজে ভুল হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আজ আপনাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ৩৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল
সন্তানদের নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। তাদের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে নিজের কাজে মন দিন। আজ আপনি কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা ০৫

আজকের কন্যা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালই কাটবে। আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন, তবে আজ সেই টাকা ফেরত পেতে পারেন। তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চ পদে কর্মরত চাকুরিজীবীরা নিজেদের আচরণ ঠিক রাখুন। অতিরিক্ত কঠোর হওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে জুনিয়রদের সঙ্গে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আজ আপনার প্রিয়জনের মেজাজ খুব খারাপ থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে, অতিরিক্ত ভাজাভুজি এবং মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল
আজ আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙ্গে যেতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে অবহেলা করবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উপেক্ষা না করাই ভাল। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। বাবার সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনাকে অফিসে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। যে কারণে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন করতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। সম্প্রতি কোনও কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকলে, আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ৯টা ৫৫

আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
ঘরের পরিবেশ ভালো থাকবে। অফিসে আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ১৫

আজকের মীন রাশিফল
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন এবং সম্প্রতি কোনও কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, আজ তারা ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা করতে হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, May 6, 2023, 6:00 [IST]
X
Desktop Bottom Promotion